চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দীপা একদম ঠিকঠাক বউ’

জাকিয়া আক্তারজাকিয়া আক্তার
৮:৩৭ পূর্বাহ্ণ ১৮, অক্টোবর ২০১৫
বিনোদন
A A

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার বিয়ের দিন পর্যন্ত তার স্বামীর নাম জানতেন না। সেই অবস্থায় বিয়ের পরে দীর্ঘ নয়বছর ধরে একই ছাদের নীচে থাকা সুখী দম্পতি দীপা খন্দকার ও অভিনেতা শাহেদ আলী সুজন। ছেলে আদ্রিক ও মেয়ে আরোহীকে নিয়েই এখন তাদের বর্তমান সুখের জীবন।

দীপা বলেন, বিয়ের দিন আমাকে সুজনের পুরো নাম জিজ্ঞাসা করা হয়, কিন্তু আমি বলতে পারিনি। বিয়ের পরদিন সুজনের পুরো নাম, পরিচয়, কোথায় পড়াশোনা করেছে সবকিছু জেনেছি।

সিনেমা, সিরিয়াল, একক নাটক নিয়ে বর্তমানে ব্যস্ত থাকা অভিনেতা শাহেদ বলেন, গ্র্যান্ড মাস্টার, দহন, হাউস ওয়াইফ ছাড়াও বেশ কিছু সিরিয়াল ও একক নাটকে কাজ করছি। অন্যদিকে দীপা খন্দকার বলেন,  ছেলে ও মেয়েকে নিয়ে ব্যস্ত থাকায় মিডিয়াতে খুব অল্প কাজ করছি। সংসার ও বাচ্চাদের সময় দিয়ে যতোটুকু সময় পায় ততোটুকু মিডিয়াতে কাজ করি।

অভিনেতা শাহেদ নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে পছন্দ করেন। এই প্রসঙ্গে তিনি বলেন, বাস্তব জীবনে আমি যেমন তেমন চরিত্রে নাটকে কাজ করতে একদম পছন্দ করি না। তাই ভিন্ন  চরিত্রে অভিনয় করতে সবচে পছন্দ করি। কারণ অভিনয়টাও একধরনের সত্য।

স্বামীর মতই ভিন্ন চরিত্রে কাজ করতে পছন্দ করেন দীপা।  দীপা বলেন, একটি ছোট চরিত্রেও যদি ভিন্ন কিছু থাকে সেই চরিত্রেও কাজ করতে পছন্দ করি।

অভিনয়ের পাশাপাশি দীপা সংসার জীবনেও খুব গোছানো।

Reneta

স্বামী শাহেদের প্রতি অভিযোগ এনে বলেন, শাহেদ ঘরের কোনো কাজ গুছিয়ে করতে পারে না। ঘরের সব কাজগুলো আমাকেই সামলাতে হয়। কোথাও ঘুরতে গেলে তার আগের রাতে সবকিছু গুছিয়ে নেওয়া থেকে শুরু করে সব কাজগুলো আমি করি।

এই অভিযোগে একমত হয়ে  শাহেদ বলেন, দীপা খুব গোছানো একজন মানুষ। আমি একদমই গোছানো না। আসলে দীপা একদম ঠিকঠাক বউ।

টিভি নাটকে অভিনয় করলেও ভবিষ্যতে নাটক নিমার্ণ নয় চলচ্চিত্র নির্মাণে আগ্রহী শাহেদ। কলকাতার জনপ্রিয় পরিচালক গৌতম ঘোষের শঙ্কচিল ও মনের মানুষ সিনেমায় অভিনয় করেছেন শাহেদ।

বাংলাদেশে নিমার্তা ও কলকাতার নিমার্তাদের মধ্যে তেমন কোনো অমিল না পেলেও শাহেদ বলেন, গৌতম ঘোষের সঙ্গে কাজ করতে খুব ভালো লেগেছে। আসলে ওনারা খুব হিসেব করে কাজ করেন। খুব গোছানো পরিচালক সে।

কাজের বাইরে পুরোটা সময় বাচ্চাদের দিতে পছন্দ করেন দীপা-শাহেদ। কাজ না থাকলে সকালে ওঠে পছন্দের রান্না বাচ্চাদের খাওয়াতে পছন্দ করেন। এছাড়া বাচ্চাদের নিয়ে সিনেমা ও ঘুরতে যেতে পছন্দ করেন দীপা ও শাহেদ দম্পতি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেতাঅভিনেত্রীদীপা খন্দকারশাহেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

অভিষেকেই হাসানের ৯ উইকেট, কাউন্টিতে স্বপ্নময় শুরু

জুন ১৫, ২০২৬

কুরাসাওয়ের জালে জার্মানির ৭ গোলের উৎসব

জুন ১৫, ২০২৬

অস্ট্রেলিয়ার সঙ্গে জয় বাংলাদেশ ক্রিকেটের বড় অর্জন: মিরাজ

জুন ১৪, ২০২৬

বিশ্বকাপ ফুটবল নিয়ে বিশেষ আয়োজন চ্যানেল আই-আই স্ট্রাইকার

জুন ১৪, ২০২৬

সোশ্যাল ট্রেন্ডে শাকিব খানের রোলেক্স উপহারের খবর

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT