চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিল্লিতে কৃষকদের ওপর টিয়ারগ্যাস ও জলকামান নিয়ে পুলিশের হামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৮ অপরাহ্ণ ০২, অক্টোবর ২০১৮
আন্তর্জাতিক
A A
কৃষক

পায়ে হেঁটে ও ট্রাক্টরে করে উত্তর প্রদেশ থেকে আসা কৃষকদের দিল্লিতে প্রবেশে বাধা দিতে তাদের উপর টিয়ারগ্যাস ও জলকামান থেকে গরমজল ছুঁড়েছে দিল্লির পুলিশ। 

দিল্লি-উত্তরপ্রদেশের ব্যারিকেড দেওয়া সীমান্তে কৃষকদের পথরোধ করা হয়। কিষাণ ক্রান্তি পদযাত্রার অংশ হিসেবে এই র‌্যালি করছে কৃষকরা।

আন্দোলনে ঋণমুক্তি, বিদ্যুৎ, জ্বালানিতে ভর্তুকি এবং স্বামীনাথান কমিশনের সুপারিশের প্রতিফলন করার দাবি তোলেন তারা।

ওই এলাকায় পাঁচজন বা তার বেশি মানুষকে একসঙ্গে থাকতে দিচ্ছে না পুলিশ। ব্যবহার করতে দিচ্ছে না অ্যাম্পলিফায়ার ও লিউডস্পিকার। রাগান্বিত কৃষকরা ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করে এবং প্রবল স্লোগান দেয়।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, কৃষকদের দিল্লিতে প্রবেশ করতে দেওয়া উচিত। কেন তাদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এটা ঠিক না। আমরা কৃষকদের সঙ্গে আছি।

উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও কৃষকদের র‌্যালিতে সমর্থন দেন। বলেন, কৃষকদের কাছে সরকার যেসব প্রতিজ্ঞা করেছিলো তা তারা পূরণ করেনি। সুতরাং তারা প্রতিবাদ করবে সেটাই স্বাভাবিক। আমাদের কৃষকদের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে।

Reneta

ভারতীয় কিষাণ ইউনিয়ন এই পদযাত্রার আয়োজন করে। তাদের প্রেসিডেন্ট নরেশ তিকাইট বলেন, কেন আমাদের এখানে থামানো হচ্ছে? র‌্যালি ত শৃঙ্খলাবদ্ধভাবেই এগোচ্ছিল। আমরা যদি সরকারকে আমাদের সমস্যার কথা না বলি, তাহলে কাদের বলবো? আমরা কি পাকিস্তান বা বাংলাদেশের কাছে যাবো?

গত ২৩ সেপ্টেম্বর হরিদ্বারের টিকাইট ঘাট থেকে এই র‌্যালি শুরু হয়। আজ এই র‌্যালির রাজঘাটের পাশে কৃষক নেতা চৌধুরী চরণ সিংয়ের মেমোরিয়াল কিষাণ ঘাটে যাওয়ার কথা ছিলো। দিল্লির দিকে যাওয়া জাতীয় হাইওয়েগুলো গোন্ডা, বাস্তি, পূর্ব উত্তর প্রদেশের গোরাকপুর এবং পশ্চিম উত্তর প্রদেশের সুগারকেন বেল্টের অনেক অনেক কৃষকে প্লাবিত ছিলো।

মিরুতের এক কৃষক হার্মিক সিং বলেন, আমরাতো সরকারের কাছে বিনামূল্যে কিছু চাইছি না। আমরা তাই চাইছি, যা আমাদের প্রাপ্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃষকসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মেজর মোজাফফরকে গ্রেপ্তার: জিয়া হত্যাকাণ্ডের অমীমাংসিত রহস্য উদঘাটনের সম্ভাবনা

জুলাই ১৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসা বিষয়ে যা জানালো যুক্তরাষ্ট্র

জুলাই ১৭, ২০২৬

বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারে আস্থা, নতুন সহযোগিতার পথে আইএমএফ

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT