চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিলীপ কুমারকে হারিয়ে সবার আড়ালে সায়রা বানু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৩ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০২২
বিনোদন
A A

গেল বছর প্রয়াত হয়েছেন দিলীপ কুমার। স্বামীকে হারিয়ে যেন একাকিত্ব নেমে এসেছে অভিনেত্রী সায়রা বানুর জীবনে। নিজেকে যেন সবকিছু থেকে গুটিয়ে নিয়েছেন এই অভিনেত্রী।

সায়রার ঘনিষ্ঠ বন্ধুরা, মুমতাজ, ধর্মেন্দ্র এবং শত্রুঘ্ন সিনহা বলেছেন, তারা বেশ কয়েকবার তার কাছে যাওয়ার চেষ্টা করেছেন, কিন্তু সম্ভব হয়নি।

মুমতাজ জানিয়েছেন, তিনি এমনকি তাদের পালি হিল বাংলোতে গিয়েছিলেন। কিন্তু সায়রা বানুর সঙ্গে দেখা করতে পারেননি।

বলিউড হাঙ্গামাকে দেয়া সাক্ষাৎকারে মুমতাজ জানিয়েছেন, ‘খুবই দুঃখজনক। ইউসুফ সাহেবের মৃত্যুর পরে যেন কোনও খোলসের মধ্যে চলে গিয়েছেন সায়রাজি। তার সঙ্গে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি। তার কাছে পৌঁছুতে না পেরে বাড়ি পর্যন্ত চলে গিয়েছিলাম। কিন্তু দেখা হয়নি। খুবই খারাপ লাগছে।’

অভিনেত্রী মুমতাজ আরও বলেন, ‘আমার মনে আছে শেষবার যখন আমি তাদের দুজনকে তাদের বাংলোতে দেখেছিলাম। সায়রাজি খুব মমতাময়ী ছিলেন। আমার জন্য সত্যিই সুস্বাদু কুকিজ এবং কেক তৈরি করেছিলেন।’

মুমতাজ দিলীপ কুমার এবং সায়রা বানু উভয়ের সঙ্গে ‘রাম অউর শ্যাম’, ‘আদমি অউর ইনসান’-এ কাজ করেছিলেন।

Reneta

ধর্মেন্দ্রও উদ্বেগ প্রকাশ করে বলেছেন, সায়রা বানুকে ফোন করলে কোনও উত্তর পাওয়া যায় না। কেবল আশা করতে পারেন অভিনেত্রী সুস্থ আছেন। শত্রুঘ্ন সিনহা বলেছেন, ‘দিলীপ সাহেবের চলে যাওয়ার পর তিনি একটি খোলসের মধ্যে চলে গিয়েছেন। আমরা সবাই সর্বশ্রেষ্ঠ অভিনেতাকে হারালাম। কিন্তু তিনি আরও অনেক কিছু হারিয়েছেন। আমি চাই তিনি আমার স্ত্রীর সঙ্গে কথা বলুক এবং যদি প্রয়োজন হয় আমরা তার জন্য আছি।’

১৯৬৬ সালে বিয়ে করেন দিলীপ ও সায়রা। প্রায় ২২ বছরের ছোট সায়রা দিলীপ কুমারের থেকে। তাদের দাম্পত্য সম্পর্কের বয়স ছিল ৫৪ বছর। শেষ কয়েক বছরে নিজেকে পুরোপুরি সায়রার হাতে সঁপে দিয়েছিলেন কিংবদন্তী অভিনেতা। এই দম্পতির কোনও সন্তান নেই। পরস্পরকে আগলে রাখতেন দুজনে, সম্পর্কে চড়াই উতরাই এসেছে ঠিকই- সব বাধা বিপত্তি পেরিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত দিলীপ কুমারকে আগলে রেখেছিলেন সায়রা বানু।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দিলীপ কুমারবলিউডমুমতাজলিড বিনোদনসায়রা বানুসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT