চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনে দুটি ডিম খেলে কী হয়?

নুসরাত শারমিননুসরাত শারমিন
৩:৪৭ অপরাহ্ণ ১৭, মার্চ ২০১৮
লাইফস্টাইল, স্বাস্থ্য
A A
ডিম

সকালের নাস্তার সবচাইতে মজাদার এবং পুষ্টিকর খাবার হলো ডিম। খুব সহজেই ভেজে বা সেদ্ধ করে খাওয়া যায় বলে অনেকেরই প্রতিদিনের নাস্তায় ডিম থাকে। তবে ডিম খাওয়া নিয়ে অনেকেই দ্বিধাগ্রস্ত থাকেন। বিশেষ করে একটির বেশি দুটি ডিম খাওয়াকে ক্ষতিকর মনে করেন অনেকেই। কিন্তু গবেষণায় জানা গেছে যে দুটি ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তো নয়ই বরং উপকারী।

ডিমে যা থাকে: ডিমে প্রচুর ভিটামিন এ, ডি এবং ই থাকে। সেই সঙ্গে থাকে বি-১২, রিবোফ্লাভিন এবং ফলেট। এছাড়াও আয়োডিন, আয়রন, ক্যালসিয়াম, জিংক এবং সেলেনিয়াম থাকে ডিমে। সুইডিশ সাইট অ্যাফটনব্লাডেট এর পুষ্টিবিদ জেনি নেনভিক এর মতে, ডিমে যে পরিমাণ কোলেস্টেরল থাকে তা মানুষের শরীরের জন্য ক্ষতিকর নয়। ডিমে উপস্থিত ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড শরীরের জন্য উপকারী। তবে দুটো ডিম খেলে খেয়াল রাখতে হবে দিনের অন্যান্য খাবারের দিকেও।

ডিম ওজন কমায়: বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে সকালের নাস্তায় প্রোটিন বেশি থাকলে দ্রুত ওজন কমে। বিশেষ করে সকালের নাস্তায় দুটি টিম দীর্ঘ সময় পেট ভরা থাকবে এবং সারাদিন অন্যান্য উচ্চ ক্যালরির খাবার খাওয়ার পরিমাণ করবে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: ডিমে উপস্থিত সেলেনিয়াম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। গবেষণায় দেখা গেছে দিনে দুটি ডিম খেলে বিভিন্ন ইনফেকশন, ভাইরাস এবং ছোটখাটো অসুস্থতা থেকে মুক্তি পাওয়া যায়।

স্মৃতিশক্তি বাড়ায়: ডিমে আছে অ্যামিনো এসিড কোলিন যা স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। এছাড়াও মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতেও প্রতিদিন দুটি ডিম উপকারী।

চোখের জন্য ভালো: ডিমে আছে লুটেইন। লুটেইন দৃষ্টিশক্তি ভালো রাখতে সহায়তা করে। গবেষণায় দেখা গেছে যে অন্যান্য পাখির ডিমের তুলনায় মুরগির ডিমে লুটেইনের পরিমাণ বেশি থাকে। তাই দিনে দুটি মুরগির ডিম খেলে রেটিনা সুরক্ষিত থাকবে।

Reneta

বিষণ্ণতা দূর করে: মনটা খারাপ লাগছে? দুটো ডিম খেয়ে নিন। কারণ ডিমে আছে ভিটামিন ডি। ভিটামিন ডি বিষণ্ণতা দূর করতে সহায়তা করে।

হাড় শক্ত করে: ডিমে আছে ক্যালসিয়াম ও ভিটামিন ডি। হাড় সুস্থ রাখতে প্রতিদিন দুটো ডিম খাওয়ার বিকল্প নেই। নিয়মিত ডিম খেলে হাড় ক্ষয়ের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

রক্তশূন্যতা দূর করে: ডিমে আছে ফলেট। এছাড়াও নতুন রক্ত কণিকা সৃষ্টিতে সাহায্যকারী উপাদান ভিটামিন বি আছে। যাই যাদের রক্তশূন্যতা তাদের নিয়মিত খাবার তালিকায় দুটি ডিম রাখা উচিত।

চুল, ত্বক ও নখের জন্য: ডিমে উপস্থিত ভিটামিন বি ও ওমেগা ৩ ফ্যাটি এসিড চুলের জন্য খুবই উপকারী। এছাড়াও ত্বক ও নখের সুস্থতার জন্যও খাবার তালিকায় নিয়মিত ডিম খাওয়া জরুরী।

হৃদপিণ্ডের সমস্যার ঝুঁকি কমায়: কানাডার গবেষকরা জানিয়েছেন যে ডিম হৃদপিণ্ডের সমস্যার ঝুঁকি কমায় এবং কিছু ক্যানসারের ঝুঁকিও কমায়। যাদের এলডিএল (লো ডেনসিটি লিপ্রোপ্রোটিন) কম থাকে তাদের সাধারণ হৃদপিণ্ডে সমস্যা হবে। প্রতিদিন দুটি ডিম খেলে এলডিএল বৃদ্ধি পায়। ফলে হৃদপিণ্ডে সমস্যা হওয়ার ঝুঁকি কমে যায়। নিউজনার

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিমপ্রোটিনরোগ প্রতিরোধলিড বিনোদনস্বাস্থ্য
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে বন্যায় প্রাণিসম্পদ খাতে ২৭ কোটি টাকার ক্ষতি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা ভারী বর্ষণে জলাবদ্ধতা ও যানজটে ট্রাফিক গুলশান বিভাগের নির্দেশনা

জুলাই ১২, ২০২৬

এবার নতুন কোন চ্যাম্পিয়ন পাবে না বিশ্বকাপ

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোকবার্তা

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT