চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরে ৭৯১ ভোট কেন্দ্রের মধ্যে ৬৮০টিই ঝুঁকিপূর্ণ 

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩০ পূর্বাহ্ণ ২৮, ডিসেম্বর ২০১৮
জনপদ, দিনাজপুর, রাজনীতি
A A

উত্তরের সীমান্ত জেলা দিনাজপুরের ৬টি সংসদীয় আসনের ৭৯১টি ভোট কেন্দ্রের মধ্যে ৬৮০টিই ঝুঁকিপূর্ণ ও ১১১টি সাধারণ ভোট কেন্দ্র হিসেবে চিহ্নিত করে ভোট গ্রহণের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন।

দিনাজপুর পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম জানান, জেলার ৬টি সংসদীয় আসনের ৭৯১টি ভোট কেন্দ্রের মধ্যে ৬৮০টিই গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অপর ১১১টি কেন্দ্রকে সাধারণ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার গোপন প্রতিবেদনের প্রেক্ষিতে ভোট কেন্দ্রগুলো গুরুত্বপূর্ণ ও সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

জেলার ১৩টি উপজেলার ৯টি পৌরসভা ও ১০৩টি ইউনিয়ন নিয়ে গঠিত ৬টি আসনে আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের জন্য ১১ হাজার ২০৩ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগ দেয়া হয়েছে।

এছাড়া টহল ডিউটিতে বিজিবির ১২৩০ সদস্য, র‌্যবের ১১২ সদস্য, সেনা বাহিনীর প্রায় ২০০ সদস্য, পুলিশের ১ হাজার ৭৫১ জন সদস্য দায়িত্ব পালন করবেন। নির্বাচনের দিন তাৎক্ষনিক যে কোন পরিস্থিতি মোকাবেলার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ঝটিকা অভিযানের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

দিনাজপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ মাহমুদুল আলম জানান, জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তার জন্য ভোটের দিনে ৩১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ১৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভোট কেন্দ্র এলাকাগুলোতে দায়িত্ব পালন করবেন।

Reneta

পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মনিটরিংয়ের জন্য জেলা প্রশাসন কার্যালয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মনিটরিং কেন্দ্র খোলা হয়েছে। মনিটরিং কেন্দ্রের সার্বিক দায়িত্বে থাকবেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জয়নুল আবেদিন।

সূত্রটি জানায়, জেলার সংসদীয় এলাকা অনুযায়ী দিনাজপুর-১ আসনের ১২৩টির মধ্যে ৯৫টি ঝুঁকিপূর্ণ ও ২৮টি ঝুঁকিহীন ভোট কেন্দ্র।

দিনাজপুর-২ আসনের ১১৩টির মধ্যে ৭৫টি ঝুঁকিপূর্ণ ও ৩৮টি ঝুঁকিহীন ভোট কেন্দ্র, দিনাজপুর সদর-৩ আসনের ১২৮টির মধ্যে ১২৫টি ঝুঁকিপূর্ণ ও ৩টি ঝুঁকিহীন ভোট কেন্দ্র, দিনাজপুর-৪ আসনের ১২৩টির মধ্যে ১২০টি ঝুঁকিপূর্ণ ও ৩টি ঝুঁকিহীন ভোট কেন্দ্র, দিনাজপুর-৫ আসনের ১৩৯টির মধ্যে ১১৭টি ঝুঁকিপূর্ণ ও ২২টি ঝুঁকিহীন ভোট কেন্দ্র, এবং দিনাজপুর-৬ আসনের ১৬৫টির মধ্যে ১৪৮টি ঝুঁকিপূর্ণ ও ১৭টি ঝুঁকিহীন ভোট কেন্দ্র রয়েছে।

ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলাতে ভোটাররা যেন নিরাপদে কোন ধরনের ঝুঁকি ছাড়াই ভোট দিতে পারেন সেই জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঝুঁকিপূর্ণভোটভোট কেন্দ্র
শেয়ারTweetPin

সর্বশেষ

যে কারণে নেপালে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম

মে ১, ২০২৬

কারচুপির অভিযোগ মমতার, ‘বিদায়ী মুখ্যমন্ত্রী’ বলে কটাক্ষ বিজেপির

মে ১, ২০২৬

পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন আলোচনার প্রস্তাব পাঠাল ইরান

মে ১, ২০২৬

গণমাধ্যমের স্বাধীনতা সূচকে তিন ধাপ পিছিয়েছে বাংলাদেশ

মে ১, ২০২৬

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ উদ্ধার

মে ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT