চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরে কথিত হত্যাকারীকে জীবন্ত পুড়িয়ে হত্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৫ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০১৮
অপরাধ, জনপদ, দিনাজপুর
A A

শাহ্ আলম শাহী: দিনাজপুরের বীরগঞ্জে সুরুজ মিয়া নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে রবিউল ইসলামকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে বিক্ষুদ্ধ জনতা। এ সময় তার বাড়িতেও আগুন লাগিয়ে দেয়া হয়।

তার বিরুদ্ধে অভিযোগ, সুরুজ মিয়াকে হত্যার পর তিনি শরিফ শহিদ (৪২) নামে একজন নৈশ্য প্রহরি এবং তার শিশু পুত্র একরামুল হক (৩) শামিমকেও কুপিয়ে আহত করেছে।

নিহত সুরুজ মিয়া বীরগঞ্জ জগদল হাটপুকুর জেলগেট এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। রবিউল ইসলাম একই এলাকার তারা মিয়ার ছেলে।

দিনাজপুরের পুলিশ সুপার মো. হামিদুল আলম জানান, রবিউল মানসিক ভারসাম্যহীন। এলাকায় পাগল বলেই পরিচিত সে। সুরুজ মিয়াকে হত্যা ও বাকি দুজনকে কুপিয়ে আহত করার পর বিক্ষুদ্ধ জনতা তাকে ধরে পুড়িয়ে মেরে ফেলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিউল বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় শালবাগান জেলখানা গেট এলাকায় সুরুজ মিয়াকে কুপিয়ে হত্যা করে। এই ঘটনার কয়েকঘণ্টা পর সকাল ৮টার দিকে রবিউলকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়।

বিক্ষুদ্ধ জনতা সকাল ৯টা পর্যন্ত দিনাজপুর পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে রাখে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Reneta

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিলা পারভীন।

এলাকাবাসী জানায়, ভোরে স্থানীয় মসজিদে ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার সময় প্রথমে হামলার শিকার হন ভ্যান চালক সুরজ মিয়া। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

এরপর একই এলাকার একটি মুরগী ফার্মের নৈশ প্রহরি শহিদ এবং ৩ বছর বয়সি শিশু পুত্র একরামূল হক শামিমকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় অভিযুক্ত রবিউল ইসলাম।

সকাল ৮টার দিকে রবিউল ইসলামকে কবিরাজহাট এলাকায় আটক করে ঘটনাস্থলে ধরে আনা হয়। এরপর জীবন্ত পুড়িয়ে হত্যা করে বিক্ষুব্ধ জনতা। এলাকা নিরাপদ হয়েছে দাবি করে এসময় অনেককে উল্লাস করতেও দেখা গেছে।

সকাল ৯টার দিকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দমকল কর্মীদের সহায়তায় আগুন নিভিয়ে রবিউলের পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিউল ইসলামের বসতবাড়ী গুড়িয়ে দিয়েছে ক্ষুব্ধ গ্রামবাসীরা। এ সময় বাড়ি ছেড়ে পালিয়ে রক্ষা পেয়েছে তার পিতা-মাতাসহ স্বজনরা।

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত রবিউল ইসলাম সাম্প্রতিক সময়ে সুরজ মিয়ার ভাতিজা চা দোকানদার বসির উদ্দিনকেও কুপিয়ে হত্যা করে। এছাড়াও আরো কয়েক ব্যক্তিকে কুপিয়ে হত্যার চেষ্টা চালায় সে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: দিনাজপুরলিড নিউজহত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

৮৫ বছরেও প্রজন্মের অনুপ্রেরণা বব ডিলান

মে ২৫, ২০২৬

‘যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো হতে পারে’

মে ২৪, ২০২৬

হার দিয়েই ম্যানসিটি অধ্যায়ের ইতি টানলেন গার্দিওলা

মে ২৪, ২০২৬

সাত বছরের বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মসজিদের ইমাম আটক

মে ২৪, ২০২৬

শিরোপা ধরে রাখতে ‘সর্বোচ্চটা’ দেবে বাংলাদেশ

মে ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT