চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিতি নেই, তবু চিঠি এলো ছেলের কাছ থেকে

সৈয়দ নূর-ই- আলমসৈয়দ নূর-ই- আলম
১০:২১ অপরাহ্ণ ১৪, মে ২০১৭
বিনোদন
A A
টেলিফিল্মের দৃশ্যে দিতির সঙ্গে ছোট্ট রিফাত

টেলিফিল্মের দৃশ্যে দিতির সঙ্গে ছোট্ট রিফাত

এক বছরেরও বেশি সময় হলো চিত্রনায়িকা দিতি চলে গেছেন না ফেরার দেশে। মুশফিকুর রহমান গুলজারের একটি টেলিফিল্মে দিতির ছেলে অপূর্ব চরিত্রে অভিনয় করা রিফাত আলবার্ট কিন্তু তাকে ভোলেননি। তাকে মা হিসেবে মনে করেন রিফাত। মা দিবসে প্রতি বছর ফোন করে শুভেচ্ছা জানাতেন, এ বছরও করলেন। তবে এবার চিঠি দিয়ে। যখন দিতি আর পৃথিবীতে নেই। আজ মা দিবসে চলচ্চিত্র নির্মাতা মুশফিকুর রহমান গুলজার দিতিকে লেখা রিফাতের সেই চিঠি তার ফেসবুকে এক পোস্টে তুলে ধরেছেন। আবেগময় সেই ভাষা ছিল এমন—

গুলজার আংকেলের ছবিতে অভিনয় করার সময়ে সেই যে তোমাকে মা ডাকা শুরু করেছিলাম, তা অভ্যাসে পরিণত হয়েছে। আজ বিশ্ব মা দিবস। প্রতি বছর এই দিন তোমাকে আমি ফোন করি। আজ তুমি নেই- বহুদুরে চলে গেছ। তোমার নতুন ফোন নাম্বার আমার জানা নেই- তাই চিঠি দিলাম।

ভালো থেকো মা।

অপূর্ব

(তুমিতো আমাকে অপূর্ব বলে ডাকতে, তাই রিফাত আলবার্ট না লিখে অপূর্ব)

এ ব্যাপারে মুশফিকুর রহমান গুলজার বলেন, টেলিফিল্মটির নাম ‘ভালোবাসার রক্ত গোলাপ’। নির্মাণ হয়েছিল ২০১০ সালে। এতে অপূর্ব চরিত্রে অভিনয় করেছিল রিফাত। দিতির ছেলের চরিত্র এটা। তখন রিফাতের বয়স ছিল ৪ থেকে পাঁচ বছর। এখনতো সে বড় হয়ে গেছে। রিফাতের বাবা রাশীদুল বারী এই চিঠিটি আজ আমাকে ফেসবুকে ট্যাগ করেছেন। চিঠিটি পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারিনি।

Reneta

গত বছরের ২০ মার্চ ক্যানসারে ভোগে না ফেরার দেশে চলে যান চিত্রনায়িকা পারভিন সুলতানা দিতি।

দিতির উদ্দেশ্যে রিফাতের লেখা সেই চিঠি

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পারভিন সুলতানা দিতি
শেয়ারTweetPin

সর্বশেষ

সেনাবাহিনীর অভিযানে অপহৃত ৬ রাবার বাগান শ্রমিক উদ্ধার

এপ্রিল ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারে হাম ও হাম উপসর্গে ৯ জনের মৃত্যু

এপ্রিল ২৪, ২০২৬

উজবেকিস্তানকে হারিয়ে হকিতে ইতিহাস লিখল বাংলাদেশের মেয়েরা

এপ্রিল ২৪, ২০২৬

মুনাফা লুটতে একটি চক্র জ্বালানি সংকট সৃষ্টি করছে: মির্জা ফখরুল

এপ্রিল ২৪, ২০২৬

নিয়ন্ত্রণ হারিয়ে মিনি ট্রাক খাদে পড়ে শ্রমিক নিহত, আহত ৩

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT