চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দারুণ খেলেও জিততে পারল না সাইফ স্পোর্টিং

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৩ অপরাহ্ণ ২৩, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

এএফসি কাপের কোয়ালিফাইং প্লে-অফ ম্যাচে মালদ্বীপের টিসি স্পোর্টসের কাছে ০-১ গোলে হেরে গেছে স্বাগতিক সাইফ স্পোর্টিং। অতিথিদের হয়ে একমাত্র গোলটি করেন তাদের কিরগিজ ফরোয়ার্ড আনাতলি।

মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচে পিছিয়ে পড়লেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারতো সাইফ স্পোর্টিং ক্লাবই। দ্বিতীয়ার্ধে একচেটিয়া প্রাধান্য নিয়ে খেলেছে স্বাগতিকরা। বেশ কয়েকটি সুযোগও তৈরি করেছে। কয়েকটি বল প্রতিহত হয়েছে ক্রসবারে। ফলে সুযোগ নষ্ট আর ভাগ্য সহায় না হওয়ায় হার মানতে হয় হলুদ জার্সিধারীদের।

আগামী ৩০ জানুয়ারি মালদ্বীপে ফিরতি লেগে মুখোমুখি হবে দুদল।

এদিন ম্যাচের শুরু থেকে অবশ্য অগোছালো ফুটবল খেলতে থাকে সাইফ। মাঝমাঠের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হওয়ায় দলটি আক্রমণেও সুবিধা করতে পারেননি। প্রথম সুযোগ আসে ১৭তম মিনিটে। জাহিদ হোসেনের কর্নারে নাইজেরিয়ান ফরোয়ার্ড কিংসলে চিগোজির হেড লক্ষ্যভ্রষ্ট হয়।

আর ২২তম মিনিটে উজবেক মিডফিল্ডার আখরোরের ক্রস কেউ মাথা ছোঁয়াতে না পারায় হতাশা বাড়ে।

তার এক মিনিট পরই এগিয়ে যায় টিসি স্পোর্টস। ইসান ইব্রাহিমের বাড়ানো বল ডি-বক্সের ভেতর থেকে ভ্লাসিসেভ আনাতোলি ডিফেন্ডার তপু বর্মনকে কাটিয়ে লক্ষ্যভেদ করেন। এরপর প্রথমার্ধে বেশ কয়েকটি চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি স্বাগতিকরা।

Reneta

দ্বিতীয়ার্ধে ফরোয়ার্ড জাহিদকে তুলে নিয়ে মিডফিল্ডার মোহাম্মদ আব্দুল্লাহকে নামান কোচ রায়ান নর্থমোর। এই অর্ধের শুরুতেও একটি গোলের সুযোগ নষ্ট করে সাইফ। এবার করেন কিংসলে।

ম্যাচের ৪৯তম মিনিটে হতাশা আরও বাড়ে যখন ডি-বক্সের ভেতরে বল পাওয়ার পর ক্রসবার উচিঁয়ে শট নেন সাইফের কলম্বিয়ান ডিফেন্ডার দেইনার আন্দ্রেস এসকারপেতা।

পরে ৫৭ মিনিটে জামালের শট গোলরক্ষক শেষ মুহূর্তের চেষ্টায় কর্নারের বিনিময়ে ফেরান। দুই মিনিট পর আখরোর সহজ সুযোগ নষ্ট করেন দুর্বল শট নিয়ে। এরপর ৬০ ও ৮১ মিনিটে আরও দুটি সুযোগ পেয়েছিল সাইফ। কিন্তু কাজে লাগাতে না পারায় এক গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এএফসি কাপ ফুটবল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে মাইন বসানোর নৌযান দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের

এপ্রিল ২৩, ২০২৬

পিএসএলের বাকি অংশে খেলা হচ্ছে না মোস্তাফিজ-নাহিদের

এপ্রিল ২৩, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

এপ্রিল ২৩, ২০২৬

ইউজিসির সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খানের পদত্যাগ

এপ্রিল ২৩, ২০২৬

বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা নেই ইয়ামালের

এপ্রিল ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT