চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দারিদ্র্য বিমোচনে চর জীবিকায়নের সাফল্য

পরাগ আজিমপরাগ আজিম
৯:৩৬ পূর্বাহ্ণ ১৮, মে ২০১৬
কৃষি
A A

চর জীবিকায়ন কর্মসূচির মাধ্যমে বদলাতে শুরু করেছে চর এলাকার সাড়ে ৬ লাখ মানুষের ভাগ্য। দিনে একবেলা না খেয়ে থাকা কিংবা নিজস্ব আয়ের কোনো ব্যবস্থা না থাকা ওইসব চরবাসী এখন অনেকটাই স্বাবলম্বী। পাল্টাচ্ছে শিক্ষা ও স্বাস্থ্যসেবার চিত্রও।

বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার দুর্গম চর-চরমাঝবাড়ির মতোই দেশের বিভিন্ন পশ্চাদপদ এলাকায় বসবাস করা নিম্ন আয়ের জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচনে চর জীবিকায়ন কর্মসূচির প্রথম পর্যায় শুরু হয় ২০০৫ সালে। কুড়িগ্রাম, জামালপুর, গাইবান্ধা, বগুড়া ও সিরাজগঞ্জ জেলার ২৮টি উপজেলায় ২০১১ সাল পর্যন্ত চলে ওই কর্মসূচি।

একই বছর শুরু হয় প্রকল্পের দ্বিতীয় পর্যায়, যা এখনো চলছে ৮ জেলার ৩১টি উপজেলায়। কমপক্ষে ৬ মাস ধরে চরে বসবাস, আর দিনে একবেলা না খেয়ে থাকা মানুষকে অন্তর্ভূক্ত করা হয় প্রকল্পে। যাদের ১০টি হাঁসমুরগি, ২টি ছাগলভেড়া বা একটি বর্গা গরুর বেশি সম্পদ নেই কিংবা নেই কোনো নিজস্ব আয়ের উৎস – এমন নারীদের এ কর্মসূচিতে আনা হয়। ১০ বছরে তাদের অনেকেরই ভাগ্য পরিবর্তন দৃশ্যমান।

চর জীবিকায়ন কর্মসূচির উপকারভোগীদের একজন জানান, প্রকল্পের অধীনে গরু পাওয়ার পর তিনি বর্গা গরু পালন ছেড়ে প্রকল্পের গরু পালন করা শুরু করেন। এখন তার অবস্থা অনেক ভালো। এভাবে গরু, গরুর খাবার, লালনপালনের জন্য প্রয়োজনীয় অর্থ পেয়ে নিজের ভাগ্য ফেরাতে পেরেছেন অন্যরাও।

বসতভিটা বিনামূল্যে উঁচু করা, গবাদিপশু হস্তান্তর, সবজিবীজ প্রদানসহ নানা ধরণের প্রশিক্ষণও দেয়া হচ্ছে চরের মানুষকে। বসতভিটা উঁচু করায় জমিতে আর পানি ওঠে না বলে জানান সেখানকার লোকজন। প্রকল্পের উপকারভোগী এক নারী বলেন, এখন আর এলাকার মানুষের খুব একটা না খেয়ে থাকতে হয় না।

প্রকল্পের আওতায় ৩৮ ধরনের সেবা পাচ্ছে চরের মানুষ।

Reneta

চর জীবিকায়ন কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের প্রকল্প পরিচালক প্রকৌশলী এম এ মতিন জানান, এলাকার ১ লাখ ৩৩ হাজার পরিবারের বাড়ির মেঝে ২ ফুট করে উঁচু করে দেয়া হয়েছে। এছাড়া এই প্রকল্পের অধীনে একজন ব্যক্তি বা একটি পরিবারকে একটি করে গরু দেয়া হয়। এর পর থেকে ১৮ মাস পর্যন্ত প্রতি মাসে পরিবারটিকে সাড়ে ৬শ’ টাকা করে বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হয়।

বর্তমানে প্রকল্পের সুবিধাভোগীরা প্রতিবেলা কমপক্ষে পাঁচ পদের খাবার খেতে পারে বলে জানান তিনি।

দারিদ্র্য কমে আসায় সন্তানদের স্কুলে পাঠাতে শুরু করেছেন চরের কৃষকরা। উন্নত জীবনের স্বপ্ন এখন তাদের চোখে। উৎপাদনমুখী কাজের মাধ্যমে জীবনমান উন্নয়নে চরের মানুষ এখন আর বোঝা নয়, সম্পদ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই নিয়ে কটূক্তি এখনও ফৌজদারি অপরাধ নয়, আলোচনা হতে পারে: তথ্য উপদেষ্টা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রোবোসাব ২০২৬-এর শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT