চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাতারকে আরও ৪৮ ঘণ্টা সময় দিয়েছে সৌদি জোট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৫ পূর্বাহ্ণ ০৩, জুলাই ২০১৭
আন্তর্জাতিক
A A
কাতার

কাতারি আমিরের পক্ষ থেকে এই চিঠিটিই যাচ্ছে কুয়েতের আমিরের কাছে

অবরোধ তুলে নিতে বেঁধে দেয়া ১৩টি শর্ত মানতে কাতারকে আরও ৪৮ ঘণ্টা সময় দিয়েছে সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। এর মধ্যে দাবি না মানলে দেশটির ওপর আরও বেশি নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে জানানো হয়েছে।

আল-জাজিরা জানায়, সঙ্কট নিরসনের জন্য সৌদি জোটের ১৩টি শর্ত পূরণে এর আগে কাতারকে ১০ দিনের সময়সীমা বেঁধে দেয়া হয়েছিল। কিন্তু তা শেষ হয়ে আসলেও এখনো মীমাংসার কোনো ইঙ্গিত মেলেনি। তাই সময়সীমা দু’দিন বাড়ালো কাতারের প্রতিবেশীরা।

উপসাগরীয় দেশ কাতার জানিয়েছে, অবরোধ আরোপ এবং সময় বাড়ানোর আনুষ্ঠানিক প্রতিক্রিয়াসহ একটি চিঠি সোমবার দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি কুয়েতি আমির শেখ সাবাহ আল আহমাদ আল জাবের আল সাবাহ বরাবর পাঠিয়েছেন। সোমবার সেই বিশেষ চিঠি কুয়েত পৌঁছাবে বলে জানিয়েছে বিবিসি।

কুয়েতের মধ্যস্থতায় কূটনৈতিকভাবে আলোচনার মাধ্যমে সঙ্কট সমাধানের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রও।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানি সোমবার ওই চিঠিটি নিয়ে কুয়েতে যাবেন। শনিবারও তিনি গণমাধ্যমকে বলেন, কাতার জঙ্গিবাদে মদদ দেয়ার ব্যাপারে আরব দেশগুলোর অভিযোগ এখনো অস্বীকার করে। তাই তাদের দাবিও প্রত্যাখ্যান করছে দেশটি।

তবে সঠিক শর্ত এবং পরিস্থিতিতে কাতার আলোচনায় বসতে রাজি বলেও তিনি জানান।কাতারে প্রবাসী বাংলাদেশীদের দূতাবাসের পরামর্শ গ্রহণের আহ্বান

Reneta

সঙ্কট নিরসনে অবরোধ আরোপকারী চার আরব দেশের পররাষ্ট্রমন্ত্রী বুধবার কায়রোতে জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন। কাতারের সাথে সম্পর্কের উন্নয়নে মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শোকরির আমন্ত্রণে ৫ জুলাই কায়রোতে ওই বেঠকে বসতে যাচ্ছেন গালফ পররাষ্ট্রমন্ত্রীরা।

মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আহমেদ আবু জাইদ বিবৃতিতে বৈঠকের কথা নিশ্চিত করেন।

প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন মোহাম্মদ আল আত্তিয়াহ বলেন, কাতার তার সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রস্তুত রয়েছে। স্কাই নিউজে দেয়া সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, আরব দেশগুলো কাতারের বিরুদ্ধে অভ্যূত্থানের চেষ্টা করছে। তবে সঙ্কট সমাধানে সামরিক হস্তক্ষেপের সম্ভাবনার কথা নাকচ করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাতারসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT