দাবানলের কারণে আটকেপড়াদের উদ্ধারে কাজ শুরু করেছে অস্ট্রেলিয়ান নেভি।
বিবিসি বলছে: ভিক্টোরিয়া রাজ্যের মাল্লাকোটা গ্রাম থেকে রয়েল আগুনে ক্ষতিগ্রস্ত প্রায় এক হাজার মানুষকে উদ্ধার করছে অস্ট্রেলিয়ান রয়েল নেভি।
গত কয়েক দিন ধরেই গ্রামবাসী ও পর্যটকরা আগুন থেকে বাঁচতে সমুদ্রের পাশে অবস্থান নিয়েছিলো।
দাবানলের কারণে সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় জাহাজে উদ্ধার প্রয়োজন ছিলো।
এদিকে দাবানলের ভয়াবহতা বাড়তে থাকায় নিউ সাউথ ওয়েলস রাজ্যে সাত দিনের জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে।







