চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দাপট ধরে রেখেছেন রুবেল-সাইফউদ্দিনরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৮ অপরাহ্ণ ২৮, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার রুবেল হ্যাটট্রিক করে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

শুরুটা করেছিলেন মোস্তাফিজ। ধাওয়ানকে দ্রুতই সাজঘরে পাঠিয়ে। পরে কোহলিকে ফেরানো সাইফউদ্দিনের মাপা ইয়র্কার আর রুবেলের জোড়া আঘাতে দারুণ প্রদর্শনী ধরে রেখেছে টাইগার বোলাররা।

ভারত- ১৩৬/৪ (২৭)

মঙ্গলবার কার্ডিফের মেঘাচ্ছন্ন আবহাওয়ায় টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মাশরাফী। সিদ্ধান্ত সঠিক প্রমাণ করতে সময় নেননি মোস্তাফিজুর রহমান। ওপেনার শেখর ধাওয়ানকে ফিরিয়ে শুরু করেন। পরে বাংলাদেশের পেসারদের সামনে বেশ চাপের সময়ই কাটান ভারতীয় ব্যাটসম্যানরা।

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের এক ও দুই নম্বর ব্যাটসম্যান বিরাট কোহলি ও রোহিত শর্মা করতে পারছিলেন না সহজাত ব্যাটিং। প্রথম দুই ওভার মেডেন তোলা মাশরাফী বিন মোর্ত্তজা শুরুর ৬ ওভারে দিয়েছেন ২৩ রান।

ধাওয়ানকে (১) এলবিডব্লিউ করা মোস্তাফিজ ৫ ওভারের স্পেলে দিয়েছেন ১৯ রান। মোহাম্মদ সাইফউদ্দিন ৬ ওভারে এক মেডেনে ২৭ রানে নিয়েছেন কোহলির উইকেট। দুর্দান্ত এক ইয়র্কারে ভারত দলনেতাকে বোল্ড করেন এ পেস-অলরাউন্ডার। ৪৬ বলে ৪৭ করে গেছেন কোহলি।

এদিন বোলিংয়ে এসে নিজের প্রথম ওভারের তৃতীয় বলেই আঘাত হানেন রুবেল হোসেন। ৪২ বলে ১৯ করা রোহিতকে বোল্ড করে সাজঘরের পথ দেখান। পরে বিজয় শঙ্করকে (২) উইকেটের পেছনে মুশফিকের ক্যাচ বানিয়ে দ্বিতীয় শিকার ধরেন।

Reneta

পাকিস্তানের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে ভেসে গিয়েছিল বৃষ্টিতে। খেলা হওয়া দূরে থাক টস করতেই মাঠে নামতে পারেননি দুদলের অধিনায়ক। কার্ডিফে আজ বাংলাদেশ-ভারত ম্যাচে সেই দশা হয়নি। টস হয়েছে নির্ধারিত সময়েই। তবে বৃষ্টি হানা দিয়েছিল। মোস্তাফিজুর রহমানের করা চারটি ডেলিভারির পরই সবাইকে দৌড়ে ড্রেসিংরুমে আশ্রয় নিতে হয়। বৃষ্টি থামলে কিছুপর আবারও খেলা শুরু হয়। তারপর থেকে ২২ গড়ে আলো ধরে রেখেছেন টাইগার বোলাররা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ভারতবিশ্বকাপ-২০১৯রুবেললিড স্পোর্টসসাইফউদ্দিন
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাইয়ের চেতনায় ঢাকায় দুই মেগা কনসার্ট

আগস্ট ৫, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৯৩ বিলিয়ন ডলার

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি।

নায়াগ্রা ফলসের মেরিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে সরানো হলো ৭টি তিমি

আগস্ট ৫, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

আকাশে মেঘের আনাগোনা, সামনে টানা বৃষ্টির সম্ভাবনা

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT