চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দহন’ নয়, ঈদে মুক্তি পাবে ‘বেপরোয়া’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৮ অপরাহ্ন ২৪, জুলাই ২০১৮
বিনোদন
A A

সিয়াম-পূজা চেরি অভিনীত ‘দহন’ ছবিটি নির্মাণাধীন। গেল জুন মাসে রায়হান রাফী পরিচালিত এ ছবির শুটিং শুরু হলে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া থেকে ঘোষণা এসেছিল ‘দহন’ ঈদুল আজহায় মুক্তি টার্গেট করে নির্মিত হচ্ছে। তবে আজ (মঙ্গলবার) দুপুরে জাজ কর্ণধার আবদুল আজিজ বললেন, ঈদে ‘দহন’ মুক্তির সম্ভাবনা নেই। এর পরিবর্তে ‘বেপরোয়া’ মুক্তি পাবে।

চ্যানেল আই অনলাইনকে আবদুল আজিজ আরও বলেন, ‘দহন’ সামাজিক থ্রিলার গল্পের ছবি। এতে প্রচুর ভিএফএক্সের কাজ রয়েছে। নিখুঁতভাবে সেগুলো করতে হলে লম্বা সময়ের প্রয়োজন। ঈদের আগে ‘দহন’র শুটিং শেষ করতে পারলেও ভিএফএক্সের কাজ শেষ করা সম্ভব হবে না। শুধু ভিএফএক্স নয়, পোস্ট প্রডাকশনের আরও কাজ রয়েছে। সেগুলো করতেও সময় লাগবে। তাই ‘দহন’ সরিয়ে ‘বেপরোয়া’ মুক্তির সিদ্ধান্ত নিয়েছি। গতকাল ‘বেপরোয়া’র ফার্স্ট লুক প্রকাশ হয়েছে। এই ছবিটা মুক্তির জন্য প্রস্তুত আছে।

‘বেপরোয়া’ ছবির মাধ্যমে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন রোশান ও ববি। পরিচালনা করেছেন কলকাতার মসলাদার বাণিজ্যিক ছবির সুপারহিট নির্মাতা রাজা চন্দ। গেল বছর এই ছবির বেশিরভাগ শুটিং হয়েছিল ভারতের তেলেঙ্গানা রাজ্যের রামুজি ফিল্ম সিটিতে। আসন্ন ঈদে ‘বেপরোয়া’ মুক্তি পাবে খবরটি নিশ্চিত করেছেন নায়ক রোশান নিজেও।

উচ্ছ্বাস ভরা কণ্ঠে চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ‘বেপরোয়া’ ঈদুল আজহায় মুক্তি পাবে। জাজ থেকে মুক্তির জন্য গ্রিন সিগন্যাল পেয়েছি। ঈদে মুক্তির লক্ষে ৩০ জুলাই পোস্টারের জন্য শুট করবো। তিনি বলেন, তিনটি গানের শুটিং বাকি আছে। আগামী ৫ আগস্ট এর শুটিংয়ে থাইল্যান্ড যাবো আমি এবং ববি। গান করলেই শেষ।

২০১৬ সালের ঈদে জাজ প্রযোজিত ‘রক্ত’ ছবির মাধ্যমে পরীমনির নায়ক হয়ে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল রোশানের। এরপর এই নায়ক অভিনীত ‘ধ্যাততেরিকি’ এবং ‘ককপিট’ (কলকাতা) নামের দুটি ছবি মুক্তি পায় পরের বছর। আগামী ঈদে মুক্তি পাবে তার অভিনীত চতুর্থ ছবি ‘বেপরোয়া’।

Reneta

এ প্রসঙ্গে রোশান বলেন, বেপরোয়া ঈদে মুক্তি পাওয়ার মতো ছবি। এতদিন মুক্তি পায়নি কারণ, বড় একটি উৎসব খোঁজা হচ্ছিল। আমার প্রথম ছবি ‘রক্ত’র চেয়ে হাজার গুণ ভালো ছবি ‘বেপরোয়া’। বড় বাজেট, ভালো নির্মাতা, দুর্দান্ত মেকিং, মারকাটারি অ্যাকশন, রোমান্স সবকিছুই আসছে এই ‘বেপরোয়া’ তে। আমি বিশ্বাস করি ঈদে খুব ভালো চলবে ‘বেপরোয়া’।

পরিচালক রাজা চন্দের সঙ্গে রোশান

‘বেপরোয়া’ ছবির জাঁকজমকপূর্ণ মহরত অনুষ্ঠিত হয় গেল বছর ২৭ আগস্ট রাজধানীর সোনারগাঁও হোটেলে। রোশান-ববি ছাড়াও ছবিতে অভিনয় করছেন শহিদুল আলম সাচ্চু, কাজী হায়াৎ, কমল, রেবেকা, চিকন আলী প্রমুখ। ‘বেপরোয়া’ কোনো যৌথ প্রযোজনার ছবি নয়, এককভাবে ছবিটি প্রযোজনা করছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া।

Jui  Banner Campaign
ট্যাগ: আব্দুল আজিজজাজ মাল্টিমিডিয়াদহনবেপরোয়ারোশানলিড বিনোদনসিয়াম-পূজা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্য পররাষ্ট্র দপ্তরের সতর্কবার্তা: নির্বাচনের সময় ভ্রমণ এড়াতে পরামর্শ

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ভালোবাসা দিবসে জোভান-নীহার ‘যে কথা বলা হয়নি’

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় তাপমাত্রা কিছুটা কমার আভাস

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শাহরাস্তি প্রিমিয়ার লিগ সিজন-৩: ফাইনাল মহারণ শনিবার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

কুমিল্লা-৪ আসনে বিএনপির সমর্থন পেলেন গণঅধিকার পরিষদের জসিম উদ্দিন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT