চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দলে ফিরতে ধোনিকে শর্ত শাস্ত্রীর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৬ অপরাহ্ণ ০৯, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপের পর থেকেই ক্রিকেট থেকে দূরে মহেন্দ্র সিং ধোনি। তিনি কবে দলে ফিরবেন, কিংবা আদৌ ফিরবেন কিনা এসব নিয়ে ক্রিকেট দুনিয়ায় জল্পনার অন্ত নেই। এবার সেসব জল্পনা নিয়ে মুখ খুললেন খোদ ভারতের হেড কোচ রবি শাস্ত্রী।

জানিয়ে দিলেন, ধোনি কবে দলে ফিরবেন সেই সিদ্ধান্ত তাকেই নিতে হবে। তবে, তিনি ফিরতে চাইলেই যে তাকে ফেরানো হবে না, পরোক্ষে তেমন ইঙ্গিতও দিয়েছেন শাস্ত্রী।

এতদিন নিজেকে ক্রিকেট থেকে দূরে সরিয়ে রেখে ধোনি নিজেই ভবিষ্যৎ নিয়ে জল্পনার জন্ম দিয়েছেন। কিন্তু, তিনি কি আদৌ জাতীয় দলে ফিরবেন? এ প্রসঙ্গে শাস্ত্রী বলছেন, ধোনিকে নিজেই ঠিক করতে হবে তিনি কী করতে চান। তাকে ঠিক করতে হবে তিনি কবে থেকে ঘরোয়া ক্রিকেটে ফিরবেন। নির্বাচকদের সেকথা জানানোর দায়িত্বও মাহির নিজেরই।’

তবে, ধোনির দলে ফেরার ব্যাপারে একটি শর্ত আরোপ করেছেন শাস্ত্রী। তিনি বলছেন, ‘তিনি দলে ফিরতে চায় কিনা সেটা তাকেই ঠিক করতে হবে। বিশ্বকাপের পরে আর তার সাথে আমার দেখা হয়নি। কথাও হয়নি। তবে দলে ফেরার জন্য তাকে আবার ক্রিকেট খেলাটা শুরু করতে হবে। কারণ, আমার মনে হয় না বিশ্বকাপের পর সে আর মাঠে নেমেছে।’

শাস্ত্রী এদিন ধোনির প্রশংসা করে বলেন, ‘নিঃসন্দেহে মাহি ভারতের সর্বকালের সেরা ক্রিকেটারদের তালিকায় একেবারে উপরের সারিতে থাকবে।’

বিশ্বকাপের পর একের পর এক সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ধোনি। ওয়েস্ট ইন্ডিজের পর ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজেও খেলেননি। নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে নিজের মাটির সিরিজেও অনিশ্চিত বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধোনিলিড স্পোর্টসশাস্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফার বিস্তারিত প্রকাশ, কার লাভ বেশি

জুন ১৮, ২০২৬

চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৮ শতাংশের বেশি

জুন ১৮, ২০২৬

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারে নতুন নির্দেশনা

জুন ১৮, ২০২৬

নির্ধারিত সময়ের আগেই শান্তি সমঝোতায় সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান

জুন ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন ২৫ জুন পর্যন্ত

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT