চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দরিদ্র দেশে ভ্যাকসিন নিশ্চিতে বুস্টার ডোজ স্থগিতের আহ্বান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৪ পূর্বাহ্ণ ০৫, আগস্ট ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনাভাইরাস

গরীব দেশগুলোতে সরবরাহ নিশ্চিত করতে অন্তত সেপ্টেম্বরের শেষ পর্যন্ত করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ স্থগিতের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সংস্থাটির প্রধান টেড্রস অ্যাধানম গ্যাব্রিয়েসুস বলেন, একটু থামালেই প্রতিটা দেশের অন্তত ১০ শতাংশ জনগণকে ভ্যাকসিন প্রদান করা যাবে।

এরই মধ্যে ইসরায়েল ও জার্মানিসহ বেশ কিছু দেশ করোনা ভ্যাকসিনের তৃতীয় ডোজ দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে।

কিন্তু টেড্রস সতর্ক করে বলেন, দরিদ্র দেশগুলো পেছনে পড়ে যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, সরবরাহের স্বল্পতার কারণে নিম্নআয়ের দেশগুলো প্রতি ১০০ জনের জন্য দেড় ডোজ ভ্যাকসিন বিতরণ করতে পারছে।

তিনি বলেন, পরিস্থিতি বিপরীত হওয়া প্রয়োজন এবং ভ্যাকসিনের বেশিরভাগই নিম্নআয়ের দেশে যেতে হবে।

টেড্রস যোগ করেন, আমি বুঝতে পারছি সব দেশের সরকারই তার জনগণকে ডেল্টা ভ্যারিয়েন্ট থেকে সুরক্ষিত করার চেষ্টা করছে। কিন্তু যেসব দেশ এরই মধ্যে বেশি ভ্যাকসিন বিতরণ করেছে তারা আরও বেশি পাক তা আমরা গ্রহণ করতে পারছি না।

Reneta

এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি জোড়ালো আহ্বান, উচ্চ আয়ের দেশ ও নিম্ন আয়ের দেশের মধ্যে বিভাজন দূর করার চেষ্টা করছে সংস্থাটি।

আগামী মাসের মধ্যে প্রতিটি দেশের অন্তত ১০ শতাংশ মানুষকে ভ্যাকসিন প্রদান নিশ্চিত করতে চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু বর্তমান গতিপথে তা অর্জন সম্ভব নয়।

হাইতি ও কঙ্গোতে এখনও একজনও ভ্যাকসিনের দুটি ডোজ গ্রহণ করেনি। সম্প্রতি ইন্দোনেশিয়াতে ডেল্টা ভ্যারিয়েন্টের জন্য করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা অনেক বেশি। সেখানেও মাত্র ৭.৯ শতাংশ জনগণ পুরোপুরি ভ্যাকসিন নিয়েছে।

এই সময়ে ইসরায়েল ৬০ বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজ প্রদান করছে। আর জার্মানি মডার্না ও ফাইজারের ভ্যাকসিনের তৃতীয় ডোজ বিতরণের ঘোষণা দিয়েছে মঙ্গলবার।

যুক্তরাজ্যেও লাখ লাখ মানুষকে ঝুঁকিপূর্ণ হিসেবে আলাদা করা হয়েছে সেপ্টেম্বর থেকে তাদের বুস্টার ডোজ দেওয়া হবে। যুক্তরাষ্ট্র এখনও বুস্টার ভ্যাকসিনের পলিসি ঘোষণা করেনি।

কিন্তু বুধবার হোয়াইট হাউজ বলেছে, তাদের নিজেদের সব জনগণকে পুরোপুরি ভ্যাকসিন দিয়ে দেশের বাইরে পাঠানোর মতো ভ্যাকসিন আছে।

ধনী দেশগুলোকে ভ্যাকসিন দানের আহ্বান এই প্রথম করছেন না টেড্রস। এর আগে গত মে মাসে তিনি শিশু ও টিনেজারদের ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা পিছিয়ে সেগুলো দরিদ্র দেশে সরবরাহ করার আহ্বান জানান।

কোভ্যাক্সে আরও বেশি বেশি ভ্যাকসিন প্রদানের আহ্বানও জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসবিশ্ব স্বাস্থ্য সংস্থাভ্যাকসিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক পরিসরে নজরুলকে তুলে ধরতে বহুমাত্রিক উদ্যোগের আহ্বান

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ১৬ জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬

বৃষ্টির পানিতে ডুবল ঢাকা কলেজের মাঠ-হলপাড়া

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘আমাদের বছর কুড়ি’: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম বিভাগের পুনর্মিলনী

জুলাই ১২, ২০২৬

বৃষ্টি ও বন্যায় প্রাণহানি ৫১, পানিবন্দি ৩ লাখ পরিবার

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT