চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দক্ষিণী সিনেমায় দীপিকা, বিপরীতে প্রভাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৬ অপরাহ্ণ ২০, জুলাই ২০২০
বিনোদন
A A

বলিউড সিনেমাতে ইতোপূর্বেই নিজের দাপট দেখিয়েছেন দীপিকা পাডুকোন। তবে এবার দক্ষিণী সিনেমাতেও তার সেই দাপট দেখা সুযোগ মিলবে দর্শকদের। তাও আবার সেটি ‘বাহুবলী’ তারকা  প্রভাসের বিপরীতে।

হ্যাঁ, ঠিকই শুনছেন। দক্ষিণী সিনেমার মাধ্যমে প্রথমবারের মত এক হচ্ছেন প্রভাস এবং দীপিকা।

কদিন আগেই দক্ষিণী তারকা প্রভাস তার আসন্ন ছবির প্রথম ঝলক প্রকাশ করেছিলেন। তবে সেসময় জানা যায়নি তার বিপরীতে কে অভিনয় করবেন। অবশেষে রবিবার এই দুই তারকাই উচ্ছ্বসিত হয়ে তাদের ভক্তদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই খুশির সংবাদটি শেয়ার করেছেন।

তবে এখানেই শেষ নয়, আরো জানা গেছে এ দুই সুপারস্টার তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির বড় প্রযোজনা প্রতিষ্ঠান বৈজয়ন্তী মুভিসের সঙ্গে যুক্ত হচ্ছেন। যার একটি বিশেষ দিকও রয়েছে। মূলত প্রতিষ্ঠানটির ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ছবিটির ঘোষণা এসেছে। সেই সাথে এও জানা গেছে বিশাল বাজেটের আসন্ন এই ছবিটি একাধিক ভাষায় নির্মাণও হবে। যার পরিচালনা করবেন ‘মহন্তি’ সিনেমা খ্যাত নাগ অশ্বিন।

এদিকে দীপিকাকে কাস্ট করার বিষয়ে প্রযোজনা প্রতিষ্ঠানটির তরফ থেকে টুইটের মাধ্যমে ঘোষণা এসেছে, যেখানে ২৭ সেকেন্ড দৈর্ঘ্যের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করে এর ক্যাপশনে লেখা হয়েছে ‘প্রতিশ্রুতি অনুসারে এটি আমাদের পরবর্তী বড় ঘোষণা! সুপারস্টারকে স্বাগতম।’

 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: দীপিকা পাড়ুকোননাগ অশ্বিনপ্রভাস
শেয়ারTweetPin

সর্বশেষ

মহান মুক্তিযুদ্ধে রবীন্দ্রনাথের গান হয়ে উঠেছিল প্রেরণার বিশেষ উৎস: প্রধানমন্ত্রী

মে ৭, ২০২৬

বাংলাদেশের শিক্ষাব্যবস্থা সংস্কারে নতুন দিকনির্দেশনা ইউনিসেফের

মে ৭, ২০২৬

‘পুশব্যাক’ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মন্তব্যের জবাবে ভারতের প্রতিক্রিয়া

মে ৭, ২০২৬

রিয়ালের ভালভার্দে-শুয়ামেনির মারামারি, একজন হাসপাতালে

মে ৭, ২০২৬

প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বগুড়া বিমানবন্দর পরিদর্শন

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT