চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থেমে নেই শুভ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১১ অপরাহ্ণ ১৭, জুলাই ২০২০
বিনোদন
A A

সিনেমাতে কখনই যেটা হয়নি সেটা একবার হলেও করে দেখানোর চেষ্টা করেছেন চিত্রনায়ক আরিফিন শুভ। ওজন কমিয়ে সেখান থেকে সিক্স প্যাক ফিগারে আসার জন্য শুভকে খাটতে হয়েছে দীর্ঘ কয়েকমাস।

ঘড়ির কাটার সঙ্গে মিল রেখে খাওয়া চলাফেরা ঘুম সবকিছুতে এনেছেন নিয়মতান্ত্রিক জীবন। বেশ কয়েকমাস তার দিনের বেশিরভাগ সময় কেটেছে জিমে। সময়টা কঠোর পরিশ্রমে শুভ তার সেই রূপান্তরিত হওয়ার গল্প ও কিছুকিছু ভিডিও দর্শকদের সামনে আনতে যাচ্ছেন।

আসন্ন ঈদুল আযহাতে আরিফিন শুভর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ‘আরিফিন শুভ ট্রান্সফরমেশন ভিডিও’ প্রকাশ করা হবে। তার আগে এলো টিজার। বৃহস্পতিবার সন্ধ্যায় ৪৯ সেকেন্ডের টিজার দেখে বোঝা গেল, নিজেকে নতুনভাবে হাজির করতে কতটা কাঠখড় পুড়িয়েছেন আরিফিন শুভ।

Banglabid

মূলত তার এ রূপান্তর আলোচিত ‘ঢাকা অ্যাটাক’-এর পর দ্বিতীয় প্রয়াস ফয়সাল আহমেদ ও সানী সানোয়ার পরিচালিত ‘মিশন এক্সট্রিম’ এর জন্য!

করোনায় ছবিটির মুক্তি থেমে গেছে। তবে শুভ থেমে নেই। তিনি নিজেকে নতুনভাবে আবিস্কার প্রসঙ্গে বলেন, সত্যি বলতে আমি ভেঙে পড়েছিলাম। কিন্তু চেষ্টা করতে করতে আমি হারবো, চেষ্টা করতে করতে মারা যাবো। কিন্তু আমি চেষ্টা করা থামবো না। আমরা মন থেকে যদি কিছু চাই এবং নাছোড়বান্দা হয়ে পড়ে থাকি তাহলে যে কোনোকিছু সম্ভব।

এদিকে আরিফিন শুভ তার ‘মিশন এক্সট্রিম’ ছবির শুটিং শেষে বলেছিলেন, অনেকগুলো নতুন বিষয় আছে এ ছবিতে। ব্যক্তিগতভাবে এরআগে এমন কাজ করিনি। এতো সংখ্যক লম্বা লিস্টের জনপ্রিয় শিল্পীদের নিয়ে কাজ হয়নি। আমিসহ পুরো ইউনিট চেষ্টা করছে প্রত্যেকেই একেবারে সেরাটা দিয়ে কাজ করার জন্য। কোনো কৃপণতা থাকছে না। এরপরেও ‘মিশন এক্সট্রিম’ সফল কিংবা ব্যর্থ হলে আমার খুব একটা কষ্ট লাগবে না। কারণ হলো, আমার সেরাটা দিয়েছি। আর এটাই আমার জন্য সাকসেস।

Reneta

এও বলেছিলেন, ‘মিশন এক্সট্রিম’ নায়ক, নায়িকা, ভিলেনের ছবি নয়। এর প্রতিটি চরিত্র সমানভাবে গুরুত্বপূর্ণ। সেটা যেকোনো চরিত্রই হোক। এখানে লিড ক্যারেক্টার বলে কোনো কথা নেই। ছবি মুক্তির পর যারাই আছেন, তারাই আগামিদিনে ভালো কাজ করবেন।

আরিফিন শুভ ছাড়াও ‘মিশন এক্সট্রিম’-এর দুই কিস্তিতে অভিনয় করছেন সাদিয়া নাবিলা, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুষমা সরকার, দীপু ইমাম, শতাব্দী ওয়াদুদ, আরেফ, মনোজ, সুমিত, ইমরান, সুদীপ্ত, নাজমুস সাকিব, তারিক আনাম খানসহ অনেকেই। হাইভোল্টেজ ঢাকা অ্যাটাকের সাফল্যের পর ‘মিশন এক্সট্রিম’ দেশের দ্বিতীয় পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা। ছবিটি প্রযোজনা করছে কপ ক্রিয়েশন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিশন এক্সট্রিমলিড বিনোদনশুভসিক্স প্যাক
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT