চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থাইল্যান্ডের সেই গুহা হবে জাদুঘর, তৈরি হবে সিনেমা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২২ অপরাহ্ণ ১২, জুলাই ২০১৮
আন্তর্জাতিক
A A
থাইল্যান্ড-গুহায় নিখোঁজ ফুটবলার-উদ্ধারকারীর মৃত্যু

থাইল্যান্ডের যেখানে ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচ দু’সপ্তাহের বেশি আটকা পড়েছিল, সেই থাম লুয়াং নাং নন গুহাকে জাদুঘরে রূপান্তরিত করার সিদ্ধান্ত হয়েছে।

এই জাদুঘরে মানুষ ঘটনাস্থলে উপস্থিত থেকে জানতে পারবে ১৩ সদস্যের দলটিকে উদ্ধার অভিযানের খুঁটিনাটি। উপলব্ধি করতে পারবে কীভাবে সব শুরু হলো, আর কীভাবে ইতি ঘটল নাটকীয় এ অভিযানের।

জাদুঘরটি থাইল্যান্ডের একটি উল্লেখযোগ্য পর্যটন আকর্ষণে পরিণত হবে বলে আশা করছে গুহার উদ্ধার অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ।

জাদুঘর ছাড়াও পুরো ঘটনার ওপর ভিত্তি করে চলচ্চিত্র তৈরির পরিকল্পনা চলছে। অন্তত দু’টো চলচ্চিত্র নির্মাতা কোম্পানি ইতোমধ্যে উদ্ধার অভিযানের কাহিনী নিয়ে সিনেমা তৈরির জন্য খোঁজখবর শুরু করে দিয়েছে বলে জানিয়েছে বিবিসি।

গত ২৩ জুন থেকে এ পর্যন্ত থাইল্যান্ডের চিয়াং রাই শহরের ন্যাশনাল পার্ক লাগোয়া জঙ্গলাকীর্ণ পাহাড়ি এলাকার থাম লুয়াং নাং নন গুহায় আটকা পড়ে ১২ কিশোর ফুটবলার আর তাদের ২৫ বছর বয়সী কোচ।থাইল্যান্ড-গুহায় নিখোঁজ ফুটবল-ফুটবলার-কিশোর-কোচ-থাইল্যান্ডের গুহা-চিঠি

টানা ৯ দিনের চেষ্টায় তাদের কাছে পৌঁছানোর আরও ৬ দিন পর রোববার দলটিকে বের করে আনতে চূড়ান্ত অভিযান শুরু করে উদ্ধার কর্তৃপক্ষ।

Reneta

ছেলেরা নিখোঁজ হওয়া থেকে শুরু করে উদ্ধার হওয়া পর্যন্ত সময়টার প্রতিটা পদে পদে ছিল জীবনের ঝুঁকি। শুধু আটকে পড়া মানুষগুলোর জন্য নয়, মানবতার টানে এগিয়ে আসা উদ্ধারকর্মী আর দেশি-বিদেশি ডুবুরিদের জন্যও যে বিপদ কম ছিল না তারই প্রমাণ থাই নেভি সিলের সাবেক সদস্য অভিজ্ঞ ডুবুরি সামার্ন কুনানের আকস্মিক মৃত্যু।

জন্মদিন উদযাপনের উদ্দেশ্যে ছোট দলটির গুহায় হাইকিং করতে গিয়ে আটকে পড়া, ভয়ানক বিপজ্জনক ট্রেইল পার হয়ে গুহার প্রায় ৪ কিলোমিটার ভেতরে তীব্র স্রোতের বন্যার পানির মাঝে এক চিলতে শুকনো জায়গায় ঠাঁই পাওয়া, জন্মদিনের জন্য সঙ্গে নেয়া সামান্য অতিরিক্ত খাবার খেয়ে শুধু সাহসের জোরে ঘুটঘুটে অন্ধকারে টানা ৯ দিন বেঁচে থাকা… এসব উদ্ধারের আগের ঘটনা।থাইল্যান্ড-গুহায় নিখোঁজ ফুটবল-ফুটবলার-কিশোর-কোচ-থাইল্যান্ডের গুহা-চিঠি

এরপর উদ্ধারকারীদের ৯ দিন পানি আর অন্ধকারের সঙ্গে যুদ্ধ শেষে ১৩ জনের সবাইকে জীবিত খুঁজে পাওয়া ছিল আঁধারের মাঝে এক চিলতে আশার আলো। সেই আলো বুকে নিয়ে নানা পরিকল্পনা শেষে প্রচণ্ড ঝুঁকি নিয়ে তিন দিনের শ্বাসরুদ্ধকর অভিযান শেষে সবাইকে অক্ষত অবস্থায় উদ্ধার করা – সবই যেন কোনো চলচ্চিত্রেরই চিত্রনাট্য।

উদ্ধার অভিযান শেষেও যেন নাটকীয়তার শেষ নেই। শেষ জনকে বের করার কয়েক ঘণ্টার মাথায় শতাধিক উদ্ধারকর্মী ও ডুবুরি ভেতরে থাকা অবস্থায় বন্ধ হয়ে গেল ভেতর থেকে পানি সেচ করার মূল পাম্প।

অভিযানের বিভিন্ন সময়ের এবং ছেলেদের উদ্ধারের পর হাসপাতালের বেশকিছু ছবি ও ভিডিও প্রকাশ করেছে থাই নেভি সিল।থাইল্যান্ড-গুহায় নিখোঁজ ফুটবল-ফুটবলার-কিশোর-কোচ-থাইল্যান্ডের গুহা-চিঠি

অভিযানের এমনই নানা দিক নিয়ে তৈরি হবে চলচ্চিত্র, যার মধ্য দিয়ে দর্শক চলে যাবেন উদ্ধার চেষ্টার সেই মুহূর্তগুলোতে।

উদ্ধার হওয়া মু পা ফুটবল অ্যাকাডেমির ১২ কিশোর ফুটবলার ও তাদের তরুণ কোচ এক্কাপল চান্তাওয়াং বর্তমানে হাসপাতালে কোয়ারেন্টিনে সবার ধরাছোঁয়ার বাইরে চিকিৎসাধীন রয়েছেন। তবে তারা সবাই সুস্থ বলেই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: থাইল্যান্ডথাইল্যান্ড-কিশোর নিখোঁজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হজ শেষে দেশে ফিরেছেন ৬১ হাজারের বেশি বাংলাদেশি হাজি

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তানের উচ্চশিক্ষা কমিশনের চেয়ারম্যানের সঙ্গে বাংলাদেশি শিক্ষাবিদদের বৈঠক

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের উপাচার্যদের প্রতিনিধিদলের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় সফর

জুন ২০, ২০২৬

যুক্তরাজ্যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় চালক নিহত, আহত ৮৯

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৬তম, শীর্ষে জাকার্তা

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT