চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উদ্ধার অভিযান শেষ হতেই নষ্ট হয়ে গিয়েছিল সেচ পাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০০ অপরাহ্ণ ১১, জুলাই ২০১৮
আন্তর্জাতিক
A A
থাইল্যান্ড-গুহায় নিখোঁজ ফুটবল-ফুটবলার-কিশোর-কোচ-গুহা-চিঠি

আর কিছুটা দেরি করলেই হয়তো থাইল্যান্ডের থাম লুয়াং নাং নন গুহা থেকে ১২ ক্ষুদে ফুটবলার আর তাদের কোচকে উদ্ধার অভিযান আনন্দের বদলে ভয়ঙ্কর শোকের হতে পারত।

কেননা কোচকে উদ্ধার করে আনার ক’ঘণ্টা পরই নষ্ট হয়ে গিয়েছিল সেচ পাম্প। গুহার ভেতর খুব দ্রুত বেড়ে গিয়েছিল পানির উচ্চতা।

অভিযান শেষ হওয়ার পর এই ভয়াবহ তথ্য জানিয়েছেন ডুবুরিরা।

উদ্ধার কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুসারে গার্ডিয়ান জানায়, মঙ্গলবার তৃতীয় দিনের মতো অভিযান চালিয়ে তুলনামূলকভাবে অনেক দ্রুতই কোচসহ শেষ ৫ জনকে গুহা থেকে বের করে আনেন অভিজ্ঞ ডুবুরিরা। এরপর ডুবুরি ও উদ্ধারকর্মীরা আবার ঢোকেন ভেতরে থাকা সরঞ্জাম খুলে আনার জন্য।

তখনো গুহার প্রায় দেড় কিলোমিটার ভেতরে কাজ করছেন উদ্ধারকর্মীর দল। এমন সময় হঠাৎ করেই ভেতর থেকে একটানা পানি বের করে আনার কাজে ব্যবহৃত মূল পাম্পগুলো বন্ধ হয়ে যায়।

‘চেম্বার থ্রি’ নামে ডুবুরিদের রেসকিউ বেস হিসেবে ব্যবহৃত গুহার ভেতরের একটি অংশে ওই সময় ছিলেন অস্ট্রেলিয়ার তিন ডুবুরি। হঠাৎ তারা গুহার ভেতর থেকে অনেক মানুষের চিৎকার শুনতে পান। তাকিয়ে দেখেন ভেতরে অন্ধকারের মধ্য থেকে মাথায় হেডলাইট পরা বেশ কয়েকজন উদ্ধারকর্মী ছুটে বেরিয়ে আসছেন।থাইল্যান্ড-কিশোর নিখোঁজ-গুহায়

মন্তব্য করার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে ওই তিন ডুবুরির একজন গার্ডিয়ানকে বলেন, ‘লোকজন ভেতরে চিৎকার করছিল কারণ মূল সেচ পাম্পগুলো বন্ধ হয়ে গিয়েছিল এবং ভেতরে পানি বাড়তে শুরু করেছিল। এতগুলো হেডলাইট একসাথে ছুটে আসছিল। সঙ্গে আসছিল পানি। পানি লক্ষণীয়ভাবে বেড়ে গিয়েছিল।’

এক ঘণ্টারও কম সময়ে পাগলের মতো গুহা থেকে বেরিয়ে আসেন শতাধিক উদ্ধারকর্মী ও ডুবুরি। এদের মধ্যে থাই নেভি সিলের ওই তিন ডুবুরি আর চিকিৎসকও ছিলেন, যারা গত প্রায় পুরোটা সপ্তাহ গুহার ভেতরে বন্দী ফুটবল টিম ও তাদের কোচের সঙ্গে একটানা ছিলেন।

গত ২৩ জুন থেকে এ পর্যন্ত থাইল্যান্ডের চিয়াং রাই শহরের ন্যাশনাল পার্ক লাগোয়া জঙ্গলাকীর্ণ পাহাড়ি এলাকার থাম লুয়াং নাং নন গুহায় আটকা পড়ে ছিলো ১২ কিশোর ফুটবলার আর তাদের ২৫ বছর বয়সী কোচের দলটি।থাইল্যান্ড-গুহায় নিখোঁজ ফুটবল-ফুটবলার-কিশোর-কোচ-গুহা-চিঠি

টানা ৯ দিনের চেষ্টায় তাদের কাছে পৌঁছানোর পর আরও ৬ দিন পর দলটিকে বের করে আনাতে চূড়ান্ত অভিযান শুরু করে উদ্ধার কর্তৃপক্ষ। প্রথমে আরও অপেক্ষা করার পরিকল্পনা থাকলেও আবহাওয়া আরও খারাপ হওয়ার আশঙ্কায় দ্রুত অভিযান শুরু করা হয়।

চরম ঝুঁকিপূর্ণ অভিযান শেষে তিন দফায় রবি, সোম ও মঙ্গলবার তরুণ কোচ ও ১২ কিশোর ফুটবলারকে গুহা থেকে নিরাপদে বের করে আনতে সফল হন উদ্ধারকর্মীরা।

ট্যাগ: থাই গুহাথাইল্যান্ডথাইল্যান্ড-কিশোর নিখোঁজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুষ্প্রাপ্য বই নিয়ে বাংলা একাডেমি অনলাইন গ্রন্থাগারের যাত্রা শুরু

পরবর্তী

রোনালদোর জায়গায় নেইমারসহ ১০ বিকল্প

পরবর্তী

রোনালদোর জায়গায় নেইমারসহ ১০ বিকল্প

‘মানুষের ভালোবাসাই একটি চলচ্চিত্রের জন্য সর্বোচ্চ পুরস্কার’

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT