চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তৌকীর ভাইয়া, আমার মতো ভক্ত আর কোথাও পাবেন না’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৯ অপরাহ্ণ ০৫, মার্চ ২০১৮
বিনোদন
A A

অভিনেতা হিসেবেই নব্বইয়ের দশকে শুরু ছোট পর্দায়। টিভি নাটকে পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। তবে মাঝখানে হাত দিলেন নির্মাণে। শুরু জয়যাত্রা দিয়ে। এরপর একে একে নির্মাণ করলেন রূপকথার গল্প, দারুচিনি দ্বীপ, অজ্ঞাতনামা এবং সর্বশেষ তিনি হালদা নির্মাণ করে রীতিমত হইচই ফেলে দিয়েছেন। বলছিলাম এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় নির্মাতা তৌকীর আহমেদের কথা। অভিনেতা ও নির্মাতা হিসেবে পরিচিত এই মানুষটির জন্মদিন সোমবার(৫ মার্চ)।

জন্মদিনের মধ্যাহ্নে তিনি এসেছিলেন চ্যানেল আই ভবনে। অনন্য রুমার প্রযোজনা ও দিলরুবা সাথীর উপস্থাপনায় চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান তারকা কথনে অংশ নেন তিনি। কথা বলেন জন্মদিনের ব্যস্ততা, আগামি দিনে নতুন ছবির কাজ এবং বিগত দিনে তার নির্মিত চলচ্চিত্রগুলো নিয়ে। কথা বলার সময় নির্মাতার বেশ কয়েকজন ভক্ত অনুরাগীরা ফোন করে জন্মদিনের শুভেচ্ছাও জানান।

এক পর্যায়ে ‘তারকা কথন’ অনুষ্ঠানে তৌকীর আহমেদকে ফোন করেন তার সহধর্মীনি ও অভিনেত্রী বিপাশা হায়াত। ফোন করে যেনো কিছুটা দুষ্টুমিতে মেতে উঠেন তারা। বিপাশা ফোনে তৌকীর আহমেদকে বলেন, ভাইয়া। আমি আপনার অভিনয় থেকে শুরু করে প্রতিটি কাজের খুব ভক্ত। আমার মতো ভক্ত আর আপনি কোথাও খুঁজে পাবেন না। আপনি কি জানেন সেটা?

এরপর তৌকীরকে উদ্দেশ্য করে বিপাশা আরো বলেন, এই ‍মুহূর্তে আমি আপনাকে একটা প্রস্তাব দিতে চাই। বিপাশার প্রস্তাবের মাঝখানেই তাকে থামিয়ে তৌকীর বলে উঠেন, আপনি বিবাহের প্রস্তাব দিলেও আমি রাজি! এমন কথা বলার পর ফোনের এপাড়-ওপাড়ে রীতিমত হাসির রোল!

এমন দুষ্টুমি থামে ‘তারকা কথন’ অনুষ্ঠানে তৌকীর আহমেদের জন্মদিনের কেক কাটা পর্যন্ত। লাইভ অনুষ্ঠানেই নিজের জন্মদিনের কেক কাটেন তৌকীর। এদিকে সন্তানসহ ফোনে তৌকীরকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকেন বিপাশা হায়াত।

অন্যদিকে ‘হালদা’র পর আবার নতুন চলচ্চিত্র নির্মাণে নামছেন তৌকীর আহমেদ। চলচ্চিত্রের নাম ‘ফাগুন হাওয়া’। ভাষা আন্দোলনের উপর নির্মিত হবে চলচ্চিত্রটি। যা প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম।

Reneta

ছবি: সংগৃহিত

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অজ্ঞাতনামাজন্মদিনতৌকীর আহমেদফাগুন হাওয়াবিপাশা হায়াতহালদা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের প্রথম জানাজা সম্পন্ন

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

১৩ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা, যা বললেন শিক্ষামন্ত্রী

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জন নিহত

জুলাই ১২, ২০২৬

‘আর্জেন্টিনার বেঞ্চের খেলোয়াড়ও ম্যাচের মোড় ঘোরাতে পারেন’

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT