চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশুদের নিয়ে আমাদের দেশে খুব কম কাজ হয়: তৌকীর আহমেদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৮ পূর্বাহ্ণ ২০, ডিসেম্বর ২০১৭
তারকাকথন, বিনোদন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A
আঁখি ও তার বন্ধুরা

রাজধানীসহ সারাদেশের বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে ২২ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে কথাসাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবালের গল্প অবলম্বনে সরকারি অনুদানে নির্মিত মোরশেদুল ইসলামের শিশুতোষ চলচ্চিত্র ‘আঁখি ও তার বন্ধুরা’। ১৮ ডিসেম্বর সোমবার রাজধানীর বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্সে প্রিমিয়ার হয়েছে ইমপ্রেস টেলিফিল্ম ও মনন চলচ্চিত্র প্রযোজিত ও লাভেলো আইসক্রিম নিবেদিত এই চলচ্চিত্রের। প্রিমিয়ার দেখে এসে ১৯ ডিসেম্বর জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ তার সামাজিক মাধ্যম ফেসবুকে ছবিটির প্রশংসা করে একটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে তিনি লিখেছেন-

“প্রিমিয়ারে দেখা হয়ে গেল ‘আখি ও তার বন্ধুরা’ মোরশেদুল ইসলামের পরিচালনায় জাফর ইকবালের উপন্যাস অবলম্বনে, বাচ্চাদের নিয়ে সুনির্মিত এই ছবিটি দেখতে বাচ্চারা আগ্রহী হবেন স্বাভাবিক ভাবেই, সঙ্গে বাবা মাও উপভোগ করতে পারবেন পুরোটাই।

অত্যন্ত সংবেদনশীল একটি গল্পকে মোরশেদুল ইসলাম পর্দায় এনেছেন সুন্দর ভাবে। মোরশেদুল ভাইয়ের সব কাজেই দায়বদ্ধতার জায়গাটি পরিষ্কার, নিরলস ভাবে তিনি কাজ করে চলেছেন।মুক্তিযুদ্ধ এবং শিশুদের বিষয় তার চলচ্চিত্রে বিশেষ গুরুত্ব পেয়েছে বেশীর ভাগ সময়ে।

শিশুদের নিয়ে আমাদের দেশে খুব কম কাজ হয়। সেক্ষেত্রে মোরশেদ ভাই এর চেষ্টা প্রশংসনীয়।এই ধরনের চলচ্চিত্রকে কি ভাবে সর্বস্তরের শিশুদের কাছে নিয়ে যাওয়া যায় সেটা ভাবা উচিত। সরকারের সহযোগিতা থাকা উচিত কর মওকুফ বা প্রতিটি প্রেক্ষাগৃহে শিশুদের জন্য কিছু সংরক্ষিত প্রদর্শনীর আয়োজন তো হতেই পারে।

নির্মাতা তার দায়বদ্ধতা থেকে বানিয়েছেন এবার দর্শকরা একটু দায়বদ্ধ হয়ে যদি আপনাদের সন্তানদের নিয়ে ছবিটা দেখেন তা হলেই নির্মাতার পরিশ্রমটা সার্থক হবে।

মোরশেদুল ইসলাম, তানভীর মোকাম্মেল, তারেক মাসুদ, এর ছবি দেখেই আমরা তারুণ্যে অনুপ্রাণিত হয়েছিলাম, স্বপ্ন দেখেছিলাম চলচ্চিত্র নির্মাণের। কৃতজ্ঞতা – অগ্রজ মোরশেদুল ইসলাম।”

আঁখি ও তার বন্ধুরা
১৯ ডিসেম্বর জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ তার সামাজিক মাধ্যম ফেসবুকে ‘আঁখি ও তার বন্ধুরা’ ছবিটির প্রশংসা করে একটি স্ট্যাটাস দিয়েছেন।
Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আঁখি ও তার বন্ধুরাইমপ্রেসচ্যানেল আইচ্যানেল আই অনলাইনতৌকীর আহমেদমোরশেদুল ইসলামসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT