চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তোমার ঔদার্যে ক্ষমা করো পিতা আমাদের যত ক্ষুদ্রতা

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৯:২৭ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০২০
সম্পাদকীয়
A A

একটি জাতির সবচেয়ে কলংকিত অধ্যায় তার নিজেদের অস্তিত্বকে, নিজেদের জন্মকে অস্বীকার করা। স্বাধীন বাংলাদেশের জাতীয় জীবনে সবচেয়ে কলংকিত দিন পনেরো আগস্ট। সহস্র বছরের ইতিহাসে হাতেগোনা কিছু মানুষ বহুমাত্রিক নেতৃত্বের মতো বিরল গুণের অধিকারী ছিলেন। বঙ্গবন্ধু তাঁর বিশাল মানবিক নেতৃত্ব দিয়েই লক্ষ মানুষের নেতা হয়েছিলেন, লক্ষ মানুষকে স্বপ্ন দেখাতে পেরেছিলেন, তাদের নিষ্প্রাণ দেহে প্রাণ সঞ্চার করতে পেরেছিলেন, সর্বোপরি বাঙ্গালির জন্য একটি স্বাধীন ভূখণ্ড, একটি স্বাধীন রাষ্ট্রের বাস্তবায়ন করে দিয়েছেন। আর সেই সুমহান নেতার ঔদার্যে বেড়ে উঠেছিল কতিপয় হীন কৃতঘ্ন অমানুষ। এই পথভ্রষ্ট কতিপয় উম্মাদ তাকে দৈহিকভাবে নিষ্প্রাণ করে দিলেও, তাঁর ঐতিহাসিক যোগ্যতার কণামাত্র স্পর্শ করতে পারেনি।

বাঙ্গালির এক অতিকায় মহাপুরুষ বঙ্গবন্ধু। হাজার বছরের পিছিয়ে পড়া, পশ্চাৎপদ, অপমানিত, পরাধীন বাঙ্গালির জন্য একটি স্বাধীন রাষ্ট্রের স্বপ্নকে বাস্তবায়ন করা বিরল এক সিংহহৃদয় নেতা বঙ্গবন্ধু। তাঁর ছিল মহাসাগরসম ঔদার্য। আক্ষরিক অর্থেই এই দেশ তার ঔদার্য ধারণ করতে পারেনি। নিরন্ন, দলিত-শোষিত বাঙ্গালির আজ যে স্বাধীন উত্থান, বিশ্বসভায় দাঁড়ানোর যে শক্তি, আত্মমর্যাদার অহংকার-এসবই একজন বড় মাপের মানুষের অবদান। তাকে নৃশংসভাবে হত্যা করে, বাঙ্গালি যে কৃতঘ্নতার পরিচয় দিয়েছে, তাকে অস্বীকার করে, তাকে সংকীর্ণ-দলীয় বৃত্তে আবদ্ধ করে আমরা আরও অধিক অধঃপতিত জাতি হিসেবে নিজেদের পরিচয় দিয়ে আসছি। মূঢ় মানুষের এইসব আত্মঘাতী প্রবণতা ইতিহাসের পাতায়  পড়ে থাকে মলিন ধূসর হয়ে। কিন্তু ইতিহাসের সহস্র পৃষ্ঠা ওল্টালেও মিলবে না এমন মহান নেতার আলোকিত ঔদার্য। 

জাতীয় জীবনের শোকবিধূর লগ্নে আমরা মনে করি, ইতিহাস বঙ্গবন্ধুকে তাঁর মর্যাদার আসনে বসিয়েছে। তাঁকে কোনে দলের, কোনো গোষ্ঠীর নেতা বানিয়ে নিজেদের আর অপমানিত না করি। তাঁর সর্বজনীন গ্রহণযোগ্যতাকে যেনো আমরা মেনে নিয়ে ভবিষ্যতের বাংলাদেশের রাজনীতিকে  স্বচ্ছ নির্মল করার প্রয়াসে সম্মিলিত উদ্যোগে কাজ করি। আমরা যেনো তাঁর স্বপ্নকে বাস্তবে রূপ দিয়ে দেশকে এগিয়ে নিতে পারি। একটি সমৃদ্ধ উন্নততর বাংলাদেশ গড়ার শপথে এই শোককে শক্তিতে পরিণত করি। এই দিনে এটাই হোক প্রকৃত শপথ। তাতেই তাকে আমরা কৃতজ্ঞতা জানিয়ে তার রক্তের ঋণ শোধ করতে পারবো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় শোক দিবসপনেরো আগস্টবঙ্গবন্ধুসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

চ্যানেল আই বিশ্বকাপ ফেস্ট: শুক্রবার গড়াবে তিন দলের লড়াই

জুলাই ২, ২০২৬

শাস্তি পাননি মেসি, বলোগানের লাল কার্ড সঠিক?

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT