চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুষারের রেকর্ড সেঞ্চুরিটা হল না

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৩ অপরাহ্ণ ১৯, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
tushar

tushar

বয়সটা ৩৪ পেরিয়ে এসেও ব্যাটে রানফোয়ারা ছোটাচ্ছেন। গড়ছেন একটার পর একটা রেকর্ড! বৃহস্পতিবার আরেকটি রেকর্ডের খুব কাছে গিয়ে ফিরেছেন তুষার ইমরান। টানা তিন ম্যাচে সেঞ্চুরির রেকর্ডটা না হলেও তার ৮৮ রানে সেন্ট্রাল জোনের বিপক্ষে ২৩৭ রানের লিড নিয়ে ফেলেছে সাউথ জোন, হাতে ৪ উইকেট অক্ষত।

বিসিএলের পঞ্চম রাউন্ডে রাজশাহীতে প্রথম ইনিংসে ১৯১ রানে গুটিয়ে যায় সাউথ জোন। দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ৩৪৮ রানের সংগ্রহ। সেন্ট্রাল জোন প্রথম ইনিংসে করে ৩০২ রান।

দিনের শুরুতে ১ উইকেটে ৫০ রানে ক্রিজে এসেছিল সাউথ জোন। ইমরুল ৩০ ও এনামুল বিজয় ৪৫ রানে ফেরার পর জুটি বাধেন তুষার ও মোহাম্মদ মিঠুন। দুজনে ১৯৩ রানের জুটিতে ম্যাচের লাগাম ধরে রাখেন। দারুণ এক সেঞ্চুরি করে ফিরেছেন মিঠুন। ১২১ বলে ১১৮, ১৬ চার ও এক ছক্কায় সাজিয়ে। প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বাদশ সেঞ্চুরি তার।

অধিনায়ক নুরুল হাসান ১৪ রানে ফিরে যাওয়ার কিছুপরই রেকর্ড হাতছাড়া করে ফেরেন তুষার। ৮৮ রানে থামে তার ১৪১ বলের ইনিংস। ১০ চার ও এক ছক্কার ইনিংসটি মোশাররফের বলে ইরফান শুক্কুরকে ক্যাচ দিয়ে সমাপ্তি টানে।

তুষার গত ম্যাচেই দুই ইনিংসে সেঞ্চুরি করে অনন্য উচ্চতায় পৌঁছেছেন। সেটি এনে দিয়েছিল টানা তিন ইনিংসে শতকের রেকর্ড। টানা চার ইনিংসে হয়নি এই ম্যাচের প্রথম ইনিংসে ১৪ রানে ফেরায়। দ্বিতীয় ইনিংসে সুযোগ ছিল টানা তিন ম্যাচে সেঞ্চুরির, সেটিও হাতছাড়া মাত্র ১২ রানের জন্য।

প্রথম শ্রেণির ক্যারিয়ারে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০ হাজারের উপর রান তুষারের। সেঞ্চুরি ২৮টি, সেটিও বাংলাদেশি রেকর্ড। রেকর্ডের ভাণ্ডারে আরেকটি মাল্য যুক্ত হল না এদিন!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তুষারবিসিএললিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT