চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুষারের বিষয়টি নির্বাচকদের ‘মাথায় আছে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৭ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ঘরোয়া ক্রিকেটে একের পর সেঞ্চুরি করে যাওয়া তুষার ইমরান ‘এ’ দলে সুযোগ পেতে পারেন। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এমনই ইঙ্গিত দিয়েছেন।

‘তুষার ইমরানের পারফরম্যান্স ভালো, তার বিষয়টি আমাদের মাথায় আছে,’ জানিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘দলে প্রতিভাবানরাই সুযোগ পাবে।’

জাতীয় দলের বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ‘আন্তর্জাতিক পরিমণ্ডলে সিনিয়র ক্রিকেটাররা টেকনিক্যালি কতটা কার্যকর সেটা আমাদের দেখতে হবে।’

নিকট অতীতে বাংলাদেশ ‘এ’ দলে দেখা যায়নি কোনো সিনিয়র খেলোয়াড়কে। গত বছর তারুণ্যনির্ভর দল ঘরের মাঠে খেলেছে আয়ারল্যান্ডের বিপক্ষে। স্বাগতিক দলের হয়ে নেতৃত্ব দেন ১৯ বছরের তরুণ নাজমুল হোসেন শান্ত। এবার অভিজ্ঞ ও সিনিয়র অনেক ক্রিকেটারের থাকা নিশ্চিত। তবে সংখ্যায় কতজন রাখা হবে সেটিও গুরুত্বপূর্ণ বিষয়।

জাতীয় দলে লম্বা সময় খেলেছেন অথচ ঘরোয়াতে পারফর্ম করে যাচ্ছেন এমন সিনিয়র খেলোয়াড়দের ফেরার সুযোগ নির্বাচকরা করে দেবেন কিনা; তার চূড়ান্ত ঘোষণা আসবে আগামী সপ্তাহে।

‘এ’ দলে সুযোগ পাওয়ার শর্ত হল ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স ও জাতীয় দলের জন্য বিবেচনায় থাকা। এই মানদণ্ডে বাংলাদেশ ‘এ’ দলে জায়গা পেতে পারেন তুষার ইমরান, নাঈম ইসলাম ও শাহরিয়ার নাফীস। বিসিবির প্রধান নির্বাচক চান না পারফরম্যান্সের সঙ্গে আপোস হোক।

Reneta

নান্নু বলেন, ‘‘বাংলাদেশ ‘এ’ দলে সিনিয়র-জুনিয়র কম্বিনেশন রাখা হবে। কারা থাকবে এটা নিয়ে এখনও আলোচনা হয়নি। ‘এ’ দল গঠনের দুই সপ্তাহ পর জাতীয় দলের ক্যাম্পের জন্য দল ঘোষণা করা হবে।’

জুনের শুরুতে বাংলাদেশ খেলবে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে অথবা টি-টুয়েন্টি সিরিজ। হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের কার্যক্রম শুরু হয়ে যাবে মে থেকেই। নির্বাচক মিনহাজুল ও হাবিবুল বাশার সুমনের ব্যস্ততা তিনটি দল গঠন নিয়ে। জাতীয় দল একেবারে আলাদা হলেও এইচপি ও ‘এ’ দলের মাঝে সমন্বয় রাখার কথা বলেছেন মিনহাজুল।

‘‘আমাদের এইচপি দলের সঙ্গে ‘এ’ দল সমন্বয় করছি। ২০-২২ জনের দল নির্বাচন করা হয়েছে। আগামী মাসের ২৩ তারিখ থেকে ক্যাম্প শুরু হবে। এইচপি দলের সঙ্গে ‘এ’ দলের খেলোয়াড়দের যুক্ত করা হবে।’’

জাতীয় দল এবং সমসাময়িক নানা বিষয় নিয়ে তুষার ইমরানের বিশেষ সাক্ষাৎকার পড়তে এখানে ক্লিক করুন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিনহাজুল আবেদিনলিড স্পোর্টস
শেয়ারTweetPin2

সর্বশেষ

প্রেডিকশন মার্কেট দুই ফেভারিটকে চায় ফাইনালে, হিসাব বলে অন্য কথা

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতে স্ত্রীর ছোঁড়া মোবাইলের আঘাতে স্বামীর মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো ছিল জুলাই আন্দোলনের কণ্ঠস্বর

জুলাই ১৩, ২০২৬

ভারী বর্ষণে বেড়েছে কাপ্তাই হ্রদের পানি, বিদ্যুৎ উৎপাদন ছাড়াল ২০০ মেগাওয়াট

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT