চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুলে দেয়া হলো ‘এফ ক্যাট’, উদ্বিগ্ন বলিউড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫২ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০২১
বিনোদন
A A

ভারতে ছবিমুক্তির পথে নতুন জটিলতা তৈরি হয়েছে। কারণ, সংশ্লিষ্ট কোনও পক্ষের সঙ্গে আলোচনা না করেই তুলে দেওয়া হয়েছে ফিল্ম সার্টিফিকেশন অ্যাপিলেট ট্রাইব্যুনাল (‌এফ ক্যাট)‌। কেন্দ্রীয় আইন মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তে উদ্বিগ্ন বলিউড।

সেন্সর বোর্ডে যে সব ছবির মুক্তি নিয়ে আপত্তি তোলা হতো বা প্রশংসাপত্র দেওয়া হত না, সেই ছবিগুলি দ্বারস্থ হত এই ট্রাইব্যুনালের। এখন থেকে সেন্সরের প্রশংসাপত্র না পেলে, সংশ্লিষ্ট ছবির পরিচালক-প্রযোজককে সরাসরি হাইকোর্টের দ্বারস্থ হতে হবে। বিষয়টিকে ‘শৈল্পিক স্বাধীনতার জন্য বড় ধাক্কা’ বলে মনে করছেন নির্মাতারা।

১৯৮৩ সালে ‘‌সিনেম্যাটোগ্রাফ’ আইনের আওতায় এফ ক্যাট গঠন করেছিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এফ ক্যাটের হেড অফিস দিল্লীতে। একজন চেয়ারপার্সন, চার জন সদস্য এবং সরকারের নিয়োগ করা একজন সচিব নিয়ে এফ ক্যাট গঠন করা হয়। কিন্তু সরকারের সিদ্ধান্তে এফ ক্যাট এখন আর কার্যকর থাকছে না।

ভারতের নির্মাতারা সরকারের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ ও উদ্বিগ্ন। ‘লিপস্টিক আন্ডার মাই বুরখা’‌ ছবির নির্মাতা অলঙ্কৃতা শ্রীবাস্তব আল জাজিরাকে জানিয়েছেন, এই সিদ্ধান্তে তার মতো নির্মাতাদের অবস্থা আরও করুণ হবে।

২০১৭ সালে ‘লিপস্টিক আন্ডার মাই বুরখা’‌ ছবিকে মুক্তির ছাড়পত্র দিতে অস্বীকার করেছিল সিবিএফসি। সেই সময়ে এফ ক্যাটের দ্বারস্থ হয়েছিলেন পরিচালক অলঙ্কৃতা শ্রীবাস্তব। তারপরই কয়েকটি দৃশ্যে কাঁচি চালানোর পরামর্শ দিয়ে সিবিএফসিকে ছবি মুক্তির ছাড়পত্র দেওয়ার নির্দেশ দেয় এফ ক্যাট।

নির্মাতা দেবাশিষ মাখিজার ছবি ‘আজ্জি’ও সেন্সরবোর্ডের ছাড়পত্র না পেয়ে এফ ক্যাট-এর দ্বারস্থ হয়েছিল। সেই সময়ে এফ ক্যাটের সমর্থন পেয়েছিলেন নির্মাতা। তিনি আল জাজিরাকে বলেন, ‘সেন্সর বোর্ডের সিদ্ধান্তগুলি এখন আরও কণ্ঠরুদ্ধকর হয়ে উঠবে।’

Reneta

অভিনেত্রী গীতিকা বিদ্যা ওহলিয়ান এর মতে, ভারত বর্তমানে যে সংকট মোকাবেলা করছে তার প্রেক্ষিতে কম সেন্সরশিপের প্রয়োজন ছিল, বেশি নয়।

কেন্দ্রের সিদ্ধান্তে হতাশ হয়ে প্রখ্যাত পরিচালক বিশাল ভরদ্বাজ লেখেন,‌ ‘‌ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য অত্যন্ত দুঃখের দিন।’‌

সিদ্ধান্তের সমালোচনা করে পরিচালক হংসল মেহতা টুইটারে লেখেন, ‘‌ছবির মুক্তি সংক্রান্ত মামলা শোনার সময় আছে তো হাইকোর্টের?‌ কতজন প্রযোজক আদালতে যাওয়ার ঝুঁকি নিতে রাজি হবেন?‌ এফ ক্যাট তুলে দেওয়ার সিদ্ধান্তে সরকারের স্বেচ্ছাচারিতা প্রকাশ পাচ্ছে।’

আইনি গ্যাড়াকলে কলে কত আটকে যাবে, তা নিয়েই উদ্বেগ বাড়ছে নির্মাতাদের মাঝে। – আল জাজিরা

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল-জাজিরাবলিউডবিশাল ভরদ্বাজভারতীয় সিনেমালিড বিনোদনলিপস্টিক আন্ডার মাই বুরখাসেন্সর ছাড়পত্রসেন্সর বোর্ডসেন্সরবোর্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আমি চাই না উনি মারা যান, তাকে মরতে দেবেন না প্লিজ ‘

জুলাই ১৬, ২০২৬
দিল্লিতে অনশনে পরিবেশবাদী অ্যাক্টিভিস্ট সোনাম ওয়াংচুক

অনশনরত সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের দিকে নজর দিতে দিল্লি হাইকোর্টের নির্দেশ

জুলাই ১৬, ২০২৬

বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মারা গেল ৪ মাদ্রাসাছাত্রী

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

জুলাই ১৬, ২০২৬

শ্রীমঙ্গ‌লে র‌থের মেলা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT