চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুরস্কে নাইট ক্লাবে হামলায় আইএসের দায় স্বীকার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৩ অপরাহ্ণ ০২, জানুয়ারি ২০১৭
আন্তর্জাতিক
A A
সিসিটিভির ফুটেজে হামলাকারী

সিসিটিভির ফুটেজে হামলাকারী

তুরস্কের ইস্তাম্বুলে নাইট ক্লাবে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস। এক বিবৃতিতে দলটি বলেছে, হামলাটি ঘটিয়েছে তাদেরই ‘একজন বীর সৈনিক।’

রোববারের ওই হামলার উদ্দেশ্য নিশ্চিত না হলেও হামলায় জঙ্গি সংগঠন আইএস জড়িত বলে আগেই সন্দেহ প্রকাশ করেছিলেন দেশটির প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। ২০১৬-তে তুরস্কে হওয়া সন্ত্রাসী হামলাগুলোর অন্তত দু’টোতে দলটির হাত ছিল বলে প্রমাণ পেয়েছে তুর্কি সরকার।

প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, এই দলগুলো “বিশৃঙ্খলা তৈরির জন্য” কাজগুলো করছে। তারা আমাদের জনগণকে নীতিবোধ থেকে সরিয়ে আনতে চায় এবং আমাদের দেশকে অস্থিতিশীল করতে চায়।”

নববর্ষের রাতে ইস্তাম্বুলের রেইনা নাইট ক্লাবের হামলাকারীকে ধরতে ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে বিবিসি। ইস্তাম্বুলসহ বিভিন্ন স্থানে সর্বাত্মক অভিযান চালাচ্ছে তারা।

হামলাকারীকে ধরতে অভিযান চালাচ্ছে তুর্কি আইনশৃঙ্খলা বাহিনী

সিসিটিভির ফুটেজ দেখে এ অভিযান চলছে। ফুটেজে দেখা গেছে, হামলাকারী নাইট ক্লাবের দিকে এগিয়ে যাওয়ার সময়ই বন্দুক উঁচিয়ে রেখেছিল। তার গুলির প্রথম শিকার হন নাইট ক্লাবের দরজায় দাঁড়ানো নিরাপত্তাকর্মী ফাতিহ কাকমাক।

অজ্ঞাত ওই হামলাকারী নাইট ক্লাবটিতে হামলা চালানোর পর সৃষ্ট বিশৃঙ্খলার সুযোগ নিয়ে পালিয়ে যায়।

Reneta

রেইনা নাইট ক্লাব তুর্কিদের পাশাপাশি বিদেশিদের কাছেও যথেষ্ট জনপ্রিয় হওয়ায় নববর্ষের রাতের উৎসবমুখর সময়কে বেছে নিয়েছিল হামলাকারী।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, হামলায় নিহত ৩৯ জনের মধ্যে কমপক্ষে ১৫ জনই বিদেশি নাগরিক। এদের মধ্যে ছিলেন ইসরাইল, তিউনিশিয়া, ফ্রান্স, লেবানন, ভারত, বেলজিয়াম, জর্ডান ও সৌদি আরবের নাগরিক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তুরস্কনাইট ক্লাবে হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্যবেক্ষণ-স্ক্যানের পর বাড়ি ফিরলেন মিরাজ, সবশেষ যা জানা গেল

জুন ১২, ২০২৬

‘সত্যিই, সিনেমা বানানোর চেয়ে মুক্তি দেয়া বেশি কঠিন’

জুন ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

পর্তুগাল জুড়ে বিশ্বকাপ উন্মাদনা: লিসবনের রাস্তায় লোহিত-সবুজের জোয়ার

জুন ১২, ২০২৬

নর্থ কোরিয়ায় ড্রোন পাঠানোর অভিযোগে সাউথ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ হলো বিজিবি-বিএসএফ বৈঠক

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT