চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুরস্কে অভ্যুত্থান চেষ্টায় অভিবাসী চুক্তি সঙ্কটে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০২ অপরাহ্ণ ১৮, জুলাই ২০১৬
আন্তর্জাতিক
A A

তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থান চেষ্টার পর দেশটির মধ্যপ্রাচ্যের অভিবাসীদের ভূমধ্যসাগর পাড়ি দেয়া ঠেকানোর ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের ৫শ’ কোটি ইউরোর চুক্তি ভাঙ্গনের মুখে। কেননা অভিবাসীরা এখন যুক্তি দেখাতে পারবে, তুরস্কে তাদেরকে ফেরত পাঠানো নিরাপদ নয়।

এর আগে নতুন আসা অভিবাসী সবাইকে তুরস্কে পাঠানোর সিদ্ধান্ত হওয়ার পর ভূমধ্যসাগর পার হয়ে গ্রিসে যাওয়া অভিবাসীর সংখ্যা লক্ষ্যণীয় হারে কমে গিয়েছিল। কিন্তু শুক্রবারের সেনা অভিযান প্রচেষ্টার পর তুরস্কে সৃষ্ট অস্থির পরিস্থিতির কারণে নতুন অভিবাসীদের স্রোত নিজেরাই সামলাতে তৈরি হচ্ছে ইউরোপ।

সেনা অভ্যুত্থান নস্যাৎ করার পরই অভ্যুত্থানের জন্য দায়ীদের কঠোর শাস্তি দেয়ার ঘোষণা দেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সেনাবাহিনীর একাংশের অভ্যুত্থান চেষ্টায় ক্রোধে ফুঁসে ওঠা জনগণের সামনে তিনি বলেন, অভ্যুত্থানটি তার সরকারের জন্য স্রষ্টার আশীর্বাদ হয়ে এসেছে। এ সুযোগে তিনি দেশের সরকার ও প্রশাসন থেকে বিদ্রোহের ‘ভাইরাস’ নিশ্চিহ্ন করে দেবেন।

এর অংশ হিসেবে অভ্যুত্থান প্রচেষ্টা ভেঙ্গে পড়ার সময় থেকে এখন পর্যন্ত বিদ্রোহের সঙ্গে জড়িত ৬ হাজারেরও বেশি সেনা সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ওই ঘটনায় নিহত ২৯০ জনের মধ্যে শতাধিক বিদ্রোহে অংশগ্রহণকারী বলে জানায় তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।

অন্যদিকে সৌদি আরবের দাম্মাম থেকে জার্মানিতে পালিয়ে যাওয়ার সময় কুয়েতে দায়িত্বরত এক উচ্চপদস্থ তুর্কি সেনা কর্মকর্তাকে সৌদি কর্তৃপক্ষ আটক করেছে। মিকাইল ইহসানোগলু নামের ওই সেনা কর্মকর্তা ওই সময় নেদারল্যান্ডসের অ্যামস্টারডাম হয়ে জার্মানির দুসেলডর্ফ যাওয়ার জন্য দাম্মাম বিমানবন্দরে প্লেনে চড়তে যাচ্ছিলেন।

এছাড়াও ব্ল্যাকহক মিলিটারি হেলিকপ্টারে করে তুরস্ক থেকে গ্রিসে পালিয়ে যাওয়া সেনা সদস্যদের রোববার আটক করা হয়। তাদের গ্রিসের আলেক্সান্দ্রোপলিসে প্রসিকিউটর অফিসে নিয়ে যাওয়া হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তুরস্ক সেনা বিদ্রোহ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তুরস্কে অভ্যুত্থান চেষ্টায় অভিবাসী চুক্তি সঙ্কটে

পরবর্তী

ট্যানারি না সরালে প্রতিদিন জরিমানা ১০ হাজার

পরবর্তী

ট্যানারি না সরালে প্রতিদিন জরিমানা ১০ হাজার

ট্যানারি না সরালে প্রতিদিন জরিমানা ১০ হাজার

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT