চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্যানারি না সরালে প্রতিদিন জরিমানা ১০ হাজার

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
২:৪০ অপরাহ্ণ ১৮, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

হাজারীবাগ থেকে ট্যানারি কারখানা না সরানো পর্যন্ত প্রতিদিন প্রতিটি কারখানাকে ১০ হাজার টাকা করে জরিমানা দেয়ার আদেশ দিয়েছেন সুপ্রীম কোর্টের আপিল বিভাগ। জরিমানার টাকার ৫০ শতাংশ লিভার ফাউন্ডেশনকে ও বাকি অর্ধেক টাকা সরকারি কোষাগারে জমা দেয়ারও নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।

গত মাসের ১৬ জুন হাজারীবাগ থেকে ট্যানারি কারখানা না সরালে প্রতিদিন প্রতিটি কারখানাকে ৫০ হাজার টাকা করে জরিমানা দেয়ার নির্দেশ দিয়েছিলো শিল্প মন্ত্রণালয়। এ নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে রীট করেন ট্যানারি মালিকরা। মন্ত্রণালয়ের আদেশের পক্ষে রায় দেন হাইকোর্ট। হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে ট্যানারী মালিকরা আপিল করেন। প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ জরিমানা ৫ ভাগের ৪ ভাগই কমিয়ে প্রতিদিন ১০ হাজার টাকা করে জরিমানা দেয়ার আদেশ দিয়েছেন।

রীটকারী আইনজীবী মনজিল মোরশেদ বলেন, গত ১৬ই জুন আদালত এই প্রতিটি কারখানাকে ট্যানারি না সরানো পর্যন্ত প্রতিদিন ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেন। এর বিরুদ্ধে অ্যাসোসিয়েশন আপিল করে। আজ সেটার শুনানী হয়েছে। হাইকোর্ট ৫০ হাজার টাকা থেকে কমিয়ে ক্ষতিপূরণ ১০ হাজার টাকা করে দিয়েছেন।

হাইকোর্টের আদেশে হাজারীবাগ ট্যানারী কারখানার কারণে বুড়িগঙ্গার দূষণ নিয়ে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিলো। রীটকারী আইনজীবী জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন জমা না দিলে তারা আদালত অবমাননার মামলাও করবেন।

তিনি আরও বলেন, যে টাকা ক্ষতিপূরণ বাবদ জমা হবে তার অর্ধেক টাকা লিভার ফাউন্ডেশনকে ও বাকি টাকা সরকারি কোষাগারে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। বুড়িগঙ্গায় প্রতিদিন কি পরিমাণ ক্ষতি হচ্ছে সে বিষয়ে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ বহাল আছে।

দীর্ঘ দেনদরবারের পর এ বছর থেকে কিছু কিছু কারখানা সাভারে ট্যানারি পার্কে স্থানান্তর কাজ শুরু করলেও বেশিরভাগই এখনো রয়ে গেছে পুরোনো হাজারীবাগে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্যানারি
শেয়ারTweetPin

সর্বশেষ

ঋণের চাপে সোনা লুটের উদ্দেশ্যে হত্যাকাণ্ড, আটক মসজিদের মোয়াজ্জিন

জুন ৩০, ২০২৬

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাশ আজ

জুন ৩০, ২০২৬

আমরা আর প্রথম সারির দল নই: জার্মান কোচ

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় শুরু আমেরিকা সপ্তাহ ২০২৬

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ওয়ার্ক পারমিট সংশোধনের সময়সীমা বাড়িয়েছে সৌদি আরব

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT