চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুরস্ককে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিলো ইরাক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৭ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

অবৈধভাবে প্রবেশ করা সৈন্যদের ৪৮ ঘণ্টার মধ্যে ফেরত ‍নিতে তুরস্ককে আল্টিমেটাম দিয়েছে ইরাক। বেঁধে দেওয়া সময়ের মধ্যে সৈন্য ফেরত না নিলে তুর্কিদের বিরুদ্ধে জাতিসংঘের অধীনে সম্ভব্য সবধরনের ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে দেশটি।

ইরাক সরকার বলছে, বিদেশী সৈন্যদের সাহায্য ছাড়া তারা যখন নিজেদের সার্বভৌমত্ব রক্ষার চেষ্টার করছে, ঠিক তখন বিনা অনুমতিতে ট্যাঙ্ক ও কামান নিয়ে সেদেশে প্রবেশ করেছে তুর্কি সেনারা।

তবে তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাতুভোগলু বলেছেন, ইরাকি প্রধানমন্ত্রী হাইদার আল-আবাদি একটি চিঠি দিয়েছেন। তাতে বলা হয়েছে, অনুরোধ জানানোর আগে কোনো সৈন্য ইরাকে মোতায়েন না করার আহবান জানাচ্ছি।

ইরাকি প্রধানমন্ত্রীর অফিস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘৪৮ ঘণ্টার মধ্যে সেনা ফিরিয়ে না নিলে তুরস্কের বিরুদ্ধে যেকোনো ব্যবস্থা নেওয়ার অধিকার ইরাকের রয়েছে। আর সেটা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমেও হতে পারে।’

বিবৃতি আরো জানানো হয়, তুর্কি সেনারা কোনো রকম অনুমতি না নিয়েই ইরাকে প্রবেশ করেছে। বাগদাদের অনুমতি ছাড়া দেশটিতে তুরস্কের সেনা প্রবেশের এই ঘটনাকে ‘শত্রুতাপূর্ণ কাজ’ বলে মনে করছে দেশটি।

অবশ্য তুরস্ক বলছে, ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধে ইরাকের কুর্দি সেনাদের প্রশিক্ষণ দিতেই ১৫০ জন সেনাসদস্যকে বাশিকা শহরের কাছে মোতায়েন করা হয়েছে।

Reneta

তুর্কি প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু মসুলের কাছে এই সেনা মোতায়েনকে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে মন্তব্য করেছেন।

তিনি বলেছেন, ইরাকের সঙ্গে সমন্বয় করেই প্রায় এক বছর আগে মসুলের কাছে একটি ক্যাম্প স্থাপন করে তুরস্ক। স্থানীয় যে যোদ্ধারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে, তাদের প্রশিক্ষণ দিতেই এই ক্যাম্প গড়ে তোলা হয়।

এর আগে এই সেনা মোতায়েন সম্পর্কে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির কার্যালয় জানিয়েছিল, এটি ইরাকের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন। এক বিবৃতিতে জানানো হয়, প্রতিবেশীসুলভ ভালো সম্পর্কে বজায় রাখতে হলে তুরস্ককে অবিলম্বে ইরাকের ভূখণ্ড থেকে নিজেদের সেনা প্রত্যাহার করে নিতে হবে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, প্রায় এক বছর ধরে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) দখলে রয়েছে মসুল। আর সেখানে আইএসের বিরুদ্ধে লড়ছে ইরাকের কুর্দি যোদ্ধারা। এই কুর্দি যোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য মসুলের কাঝের বাশিকা শহরের কাছে ১৫০ জন সেনা মোতায়েন করেছে তুরস্ক।

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের সঙ্গে ভালো সম্পর্কের পরিপ্রেক্ষিতে তুরস্ক এমন উদ্যোগ নেয়। তবে ইরাক বিষয়টিকে সার্বভৌমত্বের প্রতি আঘাত হিসেবে বিবেচনা করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তুরস্কতুরস্ক-সিরিয়াসিরিয়া যুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

হাওয়া থেকে অ্যানি— আলোচনায় তুষির রূপান্তর

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা: প্রধান ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু

জুন ৮, ২০২৬

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT