চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তীব্র বায়ুদূষণ থেকে শিশুদের বাঁচাতে দিল্লির ১৮শ’ স্কুল বন্ধ

১:৩৭ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০১৬
পরিবেশ
A A

ভারতের রাজধানী নয়াদিল্লিতে তীব্র বায়ুদূষণের কারণে প্রাং ১৮শ প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী প্রায় ৯ লাখ।

বার্তা সংস্থা এএফপিকে ‘মিউনিসিপ্যাল করপোরেশন অব দিল্লি’র মুখপাত্র যোগেন্দ্র মান জানান, দূষণের কারণে সাময়িকভাবে স্কুলগুলো বন্ধ রাখা হয়েছে, যেন ছেলেমেয়েদের বাইরে যেতে না হয়। তবে সোমবার থেকে আবার স্বাভাবিকভাবে স্কুলের কার্যক্রম চলবে।

গত সপ্তাহে দীপাবলী উৎসবে ব্যাপক আতশবাজীর কারণে পরদিন থেকেই তীব্র ধোঁয়া আর সূক্ষ্ম কণিকায় ভরে ওঠে দিল্লির বাতাস। কুয়াশার চেয়ে ঘন সেই দূষণে ভরদুপুরেও সন্ধ্যার মতো অন্ধকার হয়ে যায় পুরো রাজধানী।

কিন্তু যত দিন যাচ্ছে, এই ‘স্মগ’ বা ধোঁয়াশা না কমে আরও গাঢ় হচ্ছে। বাতাসে যে পরিমাণ কণিকা থাকা নিরাপদ তার চেয়ে ১৩ গুণ বেশি কণিকায় ছেয়ে আছে দিল্লি।আর এই অতিরিক্ত দূষণের ফলে দিল্লিবাসী শ্বাসকষ্টসহ নানা ধরণের সমস্যায় ভুগছে।india_smog2

নগরীর দূষণ পর্যবেক্ষণ সংস্থা থেকে পাওয়া তথ্য অনুসারে, দিল্লির বাতাসে শনিবার সকাল ৯টার দিকে প্রতি ঘনমিটার বাতাসে ১২শ’ মাইক্রোগ্রামেরও বেশি ভারী পদার্থের কণিকা রয়েছে। যেখানে কণিকার নিরাপদ পরিমাণ ধরা হয় সর্বোচ্চ ১শ’ মাইক্রোগ্রাম। দিল্লির আনন্দ বিহার এলাকায় বাতাস পরীক্ষা করে এ তথ্য পাওয়া যায়।

পিএম ১০ শ্রেণীর এই ভারী কণিকার উপস্থিতি বেশি হলে তা শ্বাসযন্ত্রের নানা ধরণের রোগ সৃষ্টি করতে পারে।

Reneta

দ্রুত নগরায়নের কাজে ডিজেল ইঞ্জিন, কয়লা-চালিত বিদ্যুৎকেন্দ্রসহ শিল্পকারখানার বর্জ্য পদার্থ ও ধোঁয়া বাতাসে ছড়াচ্ছে খুব বেশি। ফলে দিল্লির বাতাসের অবস্থা গত কয়েক বছরে বেশ খারাপ হয়েছে। সম্প্রতি সরকারের পক্ষ থেকে আতশবাজি কম করতে অনুরোধ করা হলেও তা না মানার ফলে শহরটি এবার গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বেশি বায়ুদূষণের শিকার হলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দিল্লি-বায়ুদূষণবায়ুদূষণভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়ার সঙ্গে কোথায় পিছিয়ে গেলেন জানালেন ইমন

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির প্রচেষ্টাকে দুর্বল করে দিতে পারে নেতানিয়াহু

জুন ১৯, ২০২৬
ধর্ষণ

পরিত্যক্ত মাদ্রাসায় ১১ বছরের শিশুকে ধর্ষণ

জুন ১৯, ২০২৬

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতিকে পর্যটন সম্পদে রূপান্তর করা হবে: পর্যটনমন্ত্রী

জুন ১৯, ২০২৬

চার সাংবাদিকের বিরুদ্ধে মামলার ঘটনায় এলজিআরডি প্রতিমন্ত্রীর দুঃখপ্রকাশ

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT