চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন শিশু সন্তানসহ জঙ্গি মারজানের বোন খাদিজার আত্মসমর্পণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৯ অপরাহ্ণ ০৯, অক্টোবর ২০১৭
অপরাধ
A A
জঙ্গি আস্তানা

আকরামুজ্জামান, যশোর প্রতিনিধি: যশোরে শহরের ঘোপ নওয়াপাড়া সড়কে জঙ্গি সন্দেহে ঘেরাও চারতলা ওই বাড়ি থেকে শীর্ষ জঙ্গি নুরুল ইসলাম মারজানের বোন খাদিজা বাবা মায়ের উপস্থিতিতে তিন শিশু সন্তানসহ আত্মসমর্পণ করেছেন। বেলা ৩টা ৫ মিনিটের দিকে পুলিশ খাদিজার মা বাবাকে সেখানে হাজির করলে তিনি আত্মসমর্পণ করেন। তার সঙ্গে তিন শিশু সন্তান রয়েছে।

আত্মসমর্পণের পর সংবাদকর্মীদের চোখ এড়িয়ে দ্রুত খাদিজা, তার মা-বাবা ও তিন সন্তানকে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়।

কোতয়ালি থানার ওসি একেএম আজমল হুদা জানিয়েছেন, খাদিজার শর্ত অনুযায়ী পাবনা পুলিশের সহযোগিতায় তার বাবা মাকে হাজির করা হয়। এরপর মা-বাবার সাথে কিছু সময় পরামর্শ করে বিকেল ৩টা ৫মিনিটের দিকে খাদিজা আত্মসমর্পণ করলে তাকে সন্তান ও মা-বাবাসহ পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

একাধিক সূত্র জানিয়েছে গত তিন দিন আগে খাদিজার স্বামী মশিউর রহমান সাগর বাড়ি ছেড়ে চলে গেছেন।

রোববার রাত ১০টা থেকে শহরের ঘোপ নওয়াপাড়া রোড এলাকার বাড়িটি ঘিরে রাখে পুলিশ। স্থানীয়রা জানান, যশোরের ঘোপ নওয়াপাড়া রোড মসজিদের পেছনের বাড়িটির মালিক যশোর জিলা স্কুলের শিক্ষক হায়দার আলী।

হায়দার আলী জানান, চারতলা বাড়ির দ্বিতীয় তলার ভাড়াটিয়া মশিউর রহমান। ওই ফ্ল্যাটে জঙ্গি রয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনী সন্দেহ করছে।

Reneta

তিনি আরও জানান, মশিউর রহমান একটি হারবাল কোম্পানিতে চাকরি করেন। তার বাড়ি কুষ্টিয়ায়।

যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান জানান, ‘হলি আর্টিজানে হামলাকারী নিহত জঙ্গিনেতা মারজানের বোন খাদিজা এই বাড়িতে আছে বলে ধারণা করা হয়।

পরে পুলিশের পক্ষ থেকে তাদেরকে আত্মসমর্পণের আহ্বান জানানো হলেও কোনো সাড়া দেয়নি তারা। তবে ওই বিল্ডিং থেকে  ৫টি পরিবারকে নিরাপদে সরিয়ে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গিজঙ্গি আস্তানাযশোর
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ মিনিটের গোলে ইকুয়েডরের বিপক্ষে আইভরি কোস্টের নাটকীয় জয়

জুন ১৫, ২০২৬

৭ গোল হজমের ম্যাচে কুরাসাও কোচ গড়লেন বিশ্বরেকর্ড

জুন ১৫, ২০২৬

শেষ মুহূর্তের গোলে ডাচদের রুখে দিল জাপান

জুন ১৫, ২০২৬

অভিষেকেই হাসানের ৯ উইকেট, কাউন্টিতে স্বপ্নময় শুরু

জুন ১৫, ২০২৬

কুরাসাওয়ের জালে জার্মানির ৭ গোলের উৎসব

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT