চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তিন মোড়লে’র পর বেশি টেস্ট খেলবে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৮ অপরাহ্ণ ১৩, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A
ছবি: ক্রিকইনফো

ছবি: ক্রিকইনফো

টেস্ট খেলার জন্য বাংলাদেশের হাহাকার বোধহয় শেষ হতে চললো। কারণ আইসিসির নতুন সূচিতে ‘তিন মোড়ল’- ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতের পর ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত সবচেয়ে বেশি টেস্ট খেলবে বাংলাদেশ।

সিঙ্গাপুরে আইসিসির কর্মশালায় তৈরি করা হয়েছে ২০১৯-২০ থেকে পরের চার বছর অর্থাৎ ২০২২-২৩ সাল পর্যন্ত ফিউচার ট্যুরস প্রোগ্রাম বা এফটিপির খসড়া। তাতে বিগ থ্রি অর্থাৎ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতের জন্য বরাদ্দকৃত মোট টেস্টের সংখ্যা ১২৩টি।

সবচেয়ে বেশি টেস্ট খেলবে ইংল্যান্ড, ৪৬টি। তারপরে আছে অস্ট্রেলিয়া। তারা চার বছরে টেস্ট খেলবে ৪০টি। ভারত সেসময়ে টেস্ট পাবে ৩৭টি। দুই টেস্ট কমে তাদের ঠিক পরেই অবস্থান বাংলাদেশের। চার বছরে মোট ৩৫টি টেস্ট খেলার সুযোগ পেতে পারে টাইগাররা।

এই সময়ে সাউথ আফ্রিকা খেলবে ৩২টি টেস্ট, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা ২৯টি, পাকিস্তান-নিউজিল্যান্ড সমান ২৮টি এবং জিম্বাবুয়ে টেস্ট পাবে ১৭টি। টেস্ট ক্রিকেটের নবীন দুই দেশ আফগানিস্তান ও আয়ারল্যান্ড খেলবে ১৩ এবং ১৬টি করে টেস্ট।

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ কমে যেতে পারে। অ্যাশেজের পর ইংল্যান্ডের সঙ্গে কেবল ভারতের দুটি পাঁচ ম্যাচের সিরিজ হবে‘। তিন মোড়ল’ একে অপরের বিপক্ষে খেলবে মোট ২৮টি টেস্ট।

তবে বড় বড় দলগুলোর নাম ছাপিয়ে বাংলাদেশের বেশি টেস্ট খেলা চমক জাগাচ্ছে বেশ। সাদা পোশাকের ক্রিকেটে টাইগারদের সাম্প্রতিক পারফরম্যান্সের পাশাপাশি ক্রিকেটীয় বাণিজ্যও বড় ভূমিকা রাখতে পারে বাংলাদেশের এত টেস্ট খেলার সম্ভাবনার পেছনে।

Reneta

নতুন এফটিপিতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট নেই বাংলাদেশের। অর্থাৎ থাকছে না কোনো দ্বিপাক্ষিক সফরসূচি। থাকছে না কোন ভারত-পাকিস্তান সিরিজও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ক্রিকেট দল
শেয়ারTweetPin

সর্বশেষ

চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজারে বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৮, ২০২৬

এক নজরে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৮, ২০২৬

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড, প্রতিপক্ষ আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT