চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন দিনেই ফল দেখবে চট্টগ্রাম টেস্ট?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১০ অপরাহ্ণ ২৩, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: দ্বিতীয় দিনে উইকেট পড়েছে ১৭টি। যার মধ্যে শেষ সেশনেই পড়েছে ৯ উইকেট। আর ১৫ উইকেট পড়লেই ফলাফল ঠিক হয়ে যাবে চট্টগ্রাম টেস্টের। পাঁচ দিনের ম্যাচ তিন দিনে শেষ হলে তাই অবাক হওয়ার কিছুই থাকবে না।

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ঘূর্ণি উইকেটে বাংলাদেশ ম্যাচ জিতেছিল তিন দিনে। এক সেশনেই ইংলিশদের পড়েছিল ১০ উইকেট। চট্টগ্রামে রোমাঞ্চকর তেমনকিছুর অপেক্ষা করছে কিনা; সে কৌতূহল জাগাচ্ছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের স্পিন সহায়ক উইকেট।

সময়ের সঙ্গে উইকেটে ঘূর্ণি, বাউন্স বাড়ার কথা। তৃতীয় দিনটি যে ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষাই দিতে হবে সেটি অনুমেয়ই। দ্বিতীয় দিনের বিকেলে ৫৫ রানে ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৭৮ রানের লিড পাওয়া স্বাগতিকরা এগিয়ে ১৩৩ রানে, হাতে ৫ উইকেট।

ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে হবে চতুর্থ ইনিংসে। চাপটা তাই সফরকারীদের বেশি। দিনের খেলা শেষে ক্যারিবীয় ব্যাটসম্যান শেন ডওরিচ জানালেন, তাদের ২০০’র বেশি টার্গেট দিলে সেটি তাড়া করে জেতা কঠিন হয়ে যাবে। আর বাংলাদেশের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা নাঈম হাসান জানালেন, পুঁজি ১৫০ হলেই ম্যাচ জেতার সামর্থ্য টাইগার বোলারদের আছে।

‘আমাদের লক্ষ্য যতক্ষণ সম্ভব ব্যাট করতে পারি ততক্ষণ ব্যাট করা। যত সংগ্রহই হোক, আমরা আটকাতে চেষ্টা করবো। কারণ উইকেটে তো স্পিন করছে, আমাদের দলে ভালো স্পিনার আছে, সাকিব ভাই, তাইজুল ভাই, মিরাজ ভাই। সমস্যা (ম্যাচ জিততে) হবে না আশা করছি।’ নাঈমের আত্মবিশ্বাসী কণ্ঠে এভাবেই বেরিয়ে আসে জয়ের প্রত্যয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাঈম হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

ড্র করে বিশ্বকাপে টিকে থাকল সাউথ আফ্রিকা-চেক রিপাবলিক

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

জুন ১৮, ২০২৬

সাদিলেকের গোলে প্রথমার্ধে এগিয়ে চেক রিপাবলিক

জুন ১৮, ২০২৬

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ আগের চেয়ে বেড়েছে

জুন ১৮, ২০২৬

ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT