চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন কারণে ৭২ শতাংশ অগ্নিকাণ্ড

মো. মাহমুদুল হক (সোহাগ)মো. মাহমুদুল হক (সোহাগ)
১:১৪ অপরাহ্ণ ২৩, মে ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

সম্প্রতি দেশে অগ্নিকাণ্ডের ঘটনা আশঙ্কাজনকহারে বেড়ে চলেছে। বাড়ছে জীবনহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণও। বেশিরভাগ অগ্নিকাণ্ড ঘটছে বৈদ্যুতিক ত্রুটির কারণে। পূর্বে ঘটে যাওয়া বিভিন্ন অগ্নিকাণ্ডের তথ্য বিশ্লেষণে জানা গেছে, দেশের অধিকাংশ অগ্নিকাণ্ডের পেছনে মাত্র ৩টি কারণ দায়ি।

ফায়ার সার্ভিসের তথ্যমতে সেই ৩টি কারণ হলো; বৈদ্যুতিক শর্ট সার্কিট, গ্যাসের চুলা ও জ্বলন্ত সিগারেট। এসব কারণে সারাদেশে ৭১ দশমিক ৬১ শতাংশ অগ্নি দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৩৭ দশমিক ২০ শতাংশ অগ্নিকাণ্ড ঘটেছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে।

দ্বিতীয় প্রধান কারণ হিসেবে ২০ দশমিক ১৬ শতাংশ অগ্নিকাণ্ড ঘটেছে গ্যাসের চুলা থেকে। তৃতীয় প্রধান কারণ হিসেবে জ্বলন্ত সিগারেটের টুকরা থেকে অগ্নিকাণ্ড ঘটেছে ১৪ দশমিক ২৫ শতাংশ। বাকী ২৮ দশমিক ৩৯ শতাংশ অগ্নিকাণ্ড ঘটেছে অন্যান্য কারণে।

গত চার বছরে এই তিন কারণে মোট ৫১ হাজার ৯০২টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আনুমানিক ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় পৌনে ১২শ’কোটি টাকা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গেল চার বছরে ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত সারা দেশে মোট অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ৭২ হাজার ৯৩টি। এতে নিহত হয়েছে ২শ’ ৯৫ জন। আহত হয়েছে ১ হাজার ৪৮২ জন। চার বছরে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক পৌনে দুই হাজার কোটি টাকারও বেশি।

সবচেয়ে বেশি অগ্নিকাণ্ড ও ক্ষয়ক্ষতি হয়েছে আবাসিক গৃহে। ফায়ার সার্ভিসের তথ্যমতে, চার বছরে সারাদেশে মোট ৩২ হাজার ৩৬৭টি আবাসিক গৃহে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দেশের আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে ৮১৯ কোটি ৮০ লক্ষ ১৯ হাজার ৩৪৪টাকা।

Reneta

দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বস্তিতে অগ্নি দুর্ঘটনায়। বস্তিতে অগ্নিকাণ্ডে প্রায় ১০২ কোটি ২৫ লক্ষ ৭৯ হাজার ৪০০টাকা আর্থিক ক্ষতি হয়েছে। চার বছরে বস্তিতে অগ্নিকাণ্ডে নিহত হয়েছে ৫জন এবং আহত হয়েছে অন্তত ১৭জন।

অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণের দিক দিয়ে আবাসিক গৃহ ও বস্তির পরে তৃতীয় অবস্থানে আছে দেশের গার্মেন্টস শিল্প। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, গেল চার বছরে সারাদেশে মোট ৯শ’ ১৪টি গার্মেন্টস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দেশের প্রায় ৭৬ কোটি ২৩ লাখ ৬৫ হাজার ৪৩৭ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে গার্মেন্টস কারখানা ও বস্তিতে আগুনের ঘটনায়। গার্মেন্টস কারখানায় অগ্নিকাণ্ডে চার বছরে নিহত হয়েছে ৭ জন এবং আহত হয়েছে অন্তত ৪৮ জন। এক্ষেত্রে বস্তিতে নিহত হয়েছে  ৫জন এবং আহত হয়েছে অন্তত ১৭জন।

চার বছরে সারাদেশে শিল্প কারখানায় মোট ৪ হাজার ৩শ’ ২৮টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১৭ কোটি ৩৭ লাখ ৭৮ হাজার ৬২টাকা আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বছর বাংলাদেশের পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭০ জনেরও বেশি লোক নিহত হয়েছে। রাজধানী বনানীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হয়েছে অনন্ত ১৯ জন। আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক।

সেই হিসেবে ২০১৯ সালে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ অন্যান্য সকল বছরের তুলনায় কয়েকগুণ বেশি গিয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অগ্নিকাণ্ডনিহত
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ম্যাচটা পাতানো ছিল, আর্জেন্টিনাকে আরেকটা বিশ্বকাপ জয়ের অভিনন্দন’

জুলাই ৮, ২০২৬

দক্ষিণ এশিয়ায় এফডিআই প্রবৃদ্ধিতে শীর্ষে বাংলাদেশ

জুলাই ৮, ২০২৬

টানা বৃষ্টির প্রভাব রাজধানীতে, জলাবদ্ধতায় নাকাল নগরবাসী

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজারে বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৮, ২০২৬

এক নজরে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT