চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাহসান তাহসানই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫২ অপরাহ্ণ ২৮, জুলাই ২০১৭
বিনোদন
A A
তাহসান

তাহসান

ধারণা করা হচ্ছিল, মিথিলার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর সংগীতশিল্পী তাহসানের জনপ্রিয়তায় ভাটা পড়বে। তার ইমেজ সংকট হবে। তার গান শোনার ব্যাপারে আগে সবার যেমন আগ্রহ ছিল, এখন তা একেবারেই কমে যাবে। কিন্তু গতকাল ২৭ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটির নবরাত্রি হলে ‘লাভ ইন ঢাকা’ কনসার্টে ঘটেছে উল্টোটি। তাহসান যখন মঞ্চে আসেন, তখন দর্শকসারি থেকে চিৎ​কার করে তাকে স্বাগত জানানো হয়। অনেকেই ছুটে আসেন মঞ্চের দিকে।

গত ২০ জুলাই বৃহস্পতিবার দুপুরে যৌথভাবে এক ফেসবুক বার্তায় তাহসান ও মিথিলা জানান, তাদের সম্পর্কের ইতি ঘটতে যাচ্ছে। অনেক দিন থেকেই তারা একসঙ্গে থাকছেন না। এরই মধ্যে বিবাহ বিচ্ছেদের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে।

তারা বলেন, ‘আমরা বুঝতে পারছি, এটা আপনাদের খুব খারাপ লাগবে। সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা সবসময় নিজেদের সম্পর্ক সম্মান ও মর্যাদার সঙ্গে বজায় রেখেছিলাম, ভবিষ্যতেও তাই থাকবে। আমরা আশা করি, আপনারা আমাদের পাশে থাকবেন।’

ওই দিন রাতে মিথিলা ফোনালাপে বলেন, ‘তাহসানের সঙ্গে আমার বিবাহ বিচ্ছেদ হয়ে​ গেছে। গত মে মাসেই বিবাহ বিচ্ছেদের সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।’

এরপর গত ২১ জুলাই শুক্রবার রাতে তাহসান তার ফেসবুক পেজ থেকে মিথিলার সঙ্গে যৌথ বিবৃতিটি মুছে ফেলেন।

এই ঘটনার পর গতকাল সন্ধ্যায় দর্শক প্রথম তাহসানকে কাছে পেয়েছে। তাই দর্শকদের কী প্রতিক্রিয়া হয়, তা জানার জন্য আগ্রহ ছিল মিডিয়ার।

Reneta

তাহসান গেয়েছেন তার ‘সামনে তুমি দাঁড়িয়ে’, ‘ছুঁয়ে দিলে মন’, ‘কেন অবেলায় পেলাম তোমায়’, ‘বিন্দু’, ‘প্রেম তুমি’, ‘আলো আলো’ গানগুলো।

ভারতের সংগীত তারকা সুনিধি চৌহান ছিলেন এই কনসার্টে মূল আকর্ষণ। কনসার্টটি আয়োজন করেছে গ্র্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট। উপস্থাপনা করেছেন রিয়াজ, পায়েল ও নওশীন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তাহসানমিথিলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রবাসী ৪ বাংলাদেশি ভাইয়ের মৃত্যুর ঘটনার তদন্তে ওমান পুলিশ

মে ১৬, ২০২৬

লিটনের কাছে সিলেটের সেঞ্চুরি অন্যরকম

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদায় বলবেন না বরং বলি, আবার দেখা হবে: বিদায়ী ভারতীয় হাইকমিশনার

মে ১৬, ২০২৬

এশিয়াজুড়ে সার্কুলার ইকোনমি এগিয়ে নিতে ‘সোসাইটি ফর এশিয়ান সার্কুলার ইনোভেশন নেটওয়ার্ক’

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT