চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেচনিয়ায় তালাক দেয়া বউকে আবারও ঘরে আনা যাবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২২ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০১৭
আন্তর্জাতিক
A A
চেচনিয়া নারীদের ঐতিহ্যবাহী পোশাক পরিহিত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

তালাক দেয়া বউকে পুনরায় ঘরে আনার উদ্যোগ নিয়েছ চেচেন প্রজাতন্ত্র। এ জন্য স্বামীদেরকে তালাক দেয়া স্ত্রীকে নিয়ে নতুন করে সংসার করার বিষয়ে আগ্রহী করতে আলেমদের নিযুক্ত করেছেন দেশটির প্রধান স্বৈরশাসক রমজান কাদিরভ। ।

এছাড়াও এ বিষয়ে একটি কমিশন গঠন করেছেন তিনি। ওই কমিশন গত ছয় সপ্তাহে ৯শ ৪৮টি দম্পতিকে আবারও মিলিত করিয়েছে বলে জানা গেছে। তবে এই উদ্যোগকে অযৌক্তিক চাপ বলে জানিয়েছেন কয়েকজন তালাকপ্রাপ্ত মহিলা।

সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, একজন ব্যক্তির দুইজন বউ থাকতে পারে, যদি তা সন্তানদের জন্য মঙ্গলজনক হয়।

দেশটির ‘বৈবাহিক এবং পারিবারিক সম্পর্ক জোড়া লাগানো’ অফিসের প্রধান কার্যালয়ের সচিব রসুল উচপানোভ বলেন, তালাক দেয়ার পর অনেক পুরুষ বিয়ে করেছে এবং প্রথম স্ত্রীর সন্তান বাবার কাছে থাকছে, এরকম অনেক ঘটনা আছে।

“কিন্তু আমাদের কমিশন কাজ করার অনেকেই প্রথম স্ত্রীকে ফিরিয়ে এনেছে এবং দুই বউ নিয়ে সংসার করছে। কারণ ইসলামি শরীয়া মতে একজন ব্যক্তির চারটি বউ থাকতে পারে। এ অবস্থায় পুরুষেরা বুঝতে পারছে দূর থেকে সন্তানদের দেখে মায়েদের কষ্ট পাওয়া এবং ভোগান্তির চেয়ে আবারও নিয়ে আসাই ভালো।”

বারিয়াত নামে এক মহিলা বিবিসি রাশিয়াকে জানিয়েছেন, ‘১২ বছর আগে আমার তালাক হয়েছে। এই কমিশন যদি আমার কাছে আসে তবে আমি অস্বীকৃতি জানাবো। এটা মানুষের বিরুদ্ধে সহিংসতা।’

Reneta

তিনি বলেন, ‘যদি কোন তালাকের ঘটনা ঘটে সেটি অনেকটাই নির্দিষ্ট সিদ্ধান্ত। চেচনিয়ায় অনেক সময় এক অপরকে না জেনে-বুঝেই বিয়ে করছে, তবে পরে মানিয়ে নিতে পারছে না এবং তালাকের ঘটনা ঘটছে। তাহলে আবারও কেন একসঙ্গে থাকর জন্য বল প্রয়োগ করা?’

Pakistani military officer speaking at a public event with officials in the background. Channel i News - চ্যানেল আই নিউজ
রমজান কাদিরভ

বারিয়াত আরো বলেন, ‘এ ধরনের চাপ সরাসরি কাদিরভের কাছ থেকে আসছে। যদি কেউ এটি অস্বীকার করে তবে তা শুধু ধর্ম এবং প্রথার বিরুদ্ধে যাবে না বরং তা কাদিরভের বিরুদ্ধেও যাবে। এর মানে হচ্ছে যখন সবদিক থেকে চাপ আসবে তখন আপনি তা মেন নিতে বাধ্য।’

জুলাইতে এ ধরনের ঘোষণার সময় কাদরভ বলেছিলেন, ‘ভঙ্গুর পারিবারে কোন সন্তানকে রাখা মানে তাকে চরমপন্থার পথে ঠেলে দেয়া। কেন তালাকের ঘটনা ঘটছে গ্রামে গ্রামে, জেলায় জেলায় গিয়ে তার আলেমগণ এবং পুলিশকে তা খুঁজে বের করতে হবে। তাদেরকে ধর্মীয় শিক্ষা দিতে হবে এবং কেন এমন হচ্ছে সে বিষয়ে কাজ করতে হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চেচনিয়াতালাক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

যারা ফ্যাসিবাদের পক্ষে ছিল, তারা বিশ্ববিদ্যালয়ে পাঠদানের অধিকার রাখে না: মাহফুজ

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

টেন্ডারে বিশেষ শর্ত দিয়ে পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার সুযোগ থাকে: স্বাস্থ্যমন্ত্রী

জুলাই ২৯, ২০২৬

হামে আরও তিন শিশুর মৃত্যু

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬

হবিগঞ্জ যাওয়ার পথে এনসিপি নেতাদের গাড়িবহর আটকে দিয়েছে পুলিশ

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT