চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তালগোল পাকিয়ে পথ হারাল সৌম্যরা

মুহাম্মদ মেহেদী হাসানমুহাম্মদ মেহেদী হাসান
৩:৫১ অপরাহ্ণ ০৭, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

টি-টুয়েন্টিতে ১৪৩ খুব ছোট সংগ্রহ? হয়ত নয়! আবার খুব বড়ও তো নয়। তবে চিটাগং ভাইকিংসের শুরুটা যেমন হয়েছিল তাতে সংগ্রহটা আরও বড়র প্রত্যাশাই ছিল নিঃসন্দেহে। সেটি হয়নি, যেমন বড় হয়নি সৌম্য সরকারের অমিত সম্ভাবনার ইনিংসটাও। কুমিল্লার বোলিংয়ে আলো কেড়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নয়নাভিরাম সৌন্দর্যের মাঝে শুরুতে ব্যাট করে ৭ উইকেটে ১৪৩ রান জমা করেছে চিটাগং। যেটা দেখে বোঝা যাবে না কী দুর্দান্ত শুরুটাই না করেছিল ভাইকিংসরা।

চিটাগংয়ের ‘আইকন’ সৌম্য সরকার ও লুক রঞ্চি মিলে ৬ ওভারেই যোগ করেছিলেন ৬৩। শুরুর ঝড়টা রঞ্চির ব্যাটেই। ৪ চার ও ৩ ছয়ে ২১ বলে ৪০ তুলে কাপালির দারুণ ক্যাচে সাজঘরে ফিরেছেন নিউজিল্যান্ড তারকা।

সৌম্যর সঙ্গী তখন দিলশান মুনাবিরা। তাতে ১২ ওভারেই একশ পেরোয় ভাইকিংস। মুনাবিরা ২১ করে ফিরলেও সৌম্যকে ঘিরে আশার আলো জমাট বাঁধছিল। লম্বা রানখরার পর সাউথ আফ্রিকা সফরের টি-টুয়েন্টি সিরিজে দারুণ ব্যাট চালিয়েছেন টাইগার উদ্বোধনী। সেটা টেনে আনলেন বিপিএলের মঞ্চেও। তবে ওই একই রোগ, টেনে নিতে পারলেন না চূড়ায়! ৩৮ রানেই সাজঘরে সাউফউদ্দিনের বলে উদ্ভাবনী শট খেলতে যেয়ে সম্ভাবনার অপমৃত্যু ৩ চার ও এক ছয়ের ৩৩ বলের ইনিংসের।

তালগোল পেরিয়ে পরে আর খুব বেশি এগোয়নি ভাইকিংসের ইনিংস। সেখানে ম্যাচে ফেরার সুযোগটা ভালোই কাজে লাগিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বোলাররা। সবচেয়ে সফল অলরাউন্ডার সাইফউদ্দিন। ৪ ওভারে ২৪ রান খরচায় ৩ উইকেট টাইগারদের জাতীয় দলে এসে উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখানো এই পেস তারকার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোহাম্মদ সাইফউদ্দিনসৌম্য সরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

আমাদের দেশে হবে সেই ছেলে কবে?

জুন ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

মালদ্বীপের হুলহুমালের গ্যারেজে অভিযানে ১২ প্রবাসী আটক

জুন ১৯, ২০২৬

নাইজারের প্রধান বিমানবন্দরে হামলা, সেনাসদস্যসহ নিহত ৩৫

জুন ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে কমার পর দেশেও কমেছে স্বর্ণের দাম

জুন ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধে পরাজয়, মার্কিন সেনাপ্রধান জেনারেল র‍্যান্ডি জর্জ বরখাস্ত কেন?

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT