চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘যারা শপথ নিয়েছেন তারা মীর জাফরের চেয়েও বেশি নিন্দিত’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৭ অপরাহ্ণ ০৯, মে ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A
কাদের সিদ্দিকী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিতদের যে সাতজন শপথ নিয়েছেন তাদের নিন্দা জানিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, যারা শপথ নিয়েছেন তারা মীর জাফরের চাইতেও বেশি নিন্দিত হিসেবে বিবেচিত হবেন।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মতিঝিলে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তাদের শপথ গ্রহণ বিষয়ে তিনি বলেন, প্রথমে গণফোরামের সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ শপথ নিয়ে সংসদে গেলেন।  দল তাকে বহিষ্কার করল। এরপর মোকাব্বির খান শপথ নিলেন। ড. কামাল হোসেন তাকে তাড়িয়ে দিলেন। পরে দেখলাম গণফোরামের বিশেষ কাউন্সিলে তিনি ড. কামালের পাশে বসে আছেন।

বিএনপির শপথ নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ৩০ ডিসেম্বর বাংলাদেশে নির্বাচনের নামে জঘণ্য নাটক হয়েছে।  প্রথমে বিএনপির একজন শপথ নিলেন। তাকে দল থেকে বহিষ্কার করা হলো। পরে চারজন শপথ নিলেন, তাদের বিএনপি স্বাগত জানালো। অথচ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নিলেন না। এসব মানুষকে বিভ্রান্ত করে।

নির্বাচন পরবর্তী সময়ে ঐক্যফ্রন্টকে সঠিকভাবে পরিচালনা করা হয়নি জানিয়ে কাদের সিদ্দিকী বলেন, আগামী এক মাসের মধ্যে ঐক্যফ্রন্টে যেসব অসংগতি আছে তা সঠিকভাবে সমাধান করা না হলে, আগামী ৮ জুন কৃষক শ্রমিক জনতা লীগ জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নিজেদের প্রত্যাহার করবে।

গত বছরের ১৩ অক্টোবর গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়। আর ৫ নভেম্বর তাতে যোগ দেয় কৃষক শ্রমিক জনতা লীগ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঐক্যফ্রন্টকাদের সিদ্দিকী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তিন দিনে ২৮ হাজার টনের বেশি কোরবানির বর্জ্য অপসারণ করেছে ডিএসসিসি

মে ৩০, ২০২৬

আসুন, যারা দেশ গঠনে কাজ করছেন তাদের সহযোগিতার চেষ্টা করি: প্রধানমন্ত্রী

মে ৩০, ২০২৬

পীরগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠিত

মে ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরছেন হাজিরা

মে ৩০, ২০২৬

হামে ময়মনসিংহ মেডিকেলে আরও ২ শিশুর মৃত্যু

মে ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT