চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারা এলেন, পাশে বসলেন না

অমৃত মলঙ্গী অমৃত মলঙ্গী
১:২৯ পূর্বাহ্ণ ২৫, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
আন্তর্জাতিক সম্মেলনে উপস্থিত অতিথিরা হাসিমুখে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মঞ্চ থেকে উপস্থাপিকা অতিথিদের নাম ঘোষণা করছেন। যে যার মতো আসন গ্রহণে ব্যস্ত। মেসি, রোনালদো আর বুফনের জন্য সামনের সারিতে বসার ব্যবস্থা করা হয়েছে। তিনজনই আসলেন। মেসি ও রোনালদো পরে দুদিকে ভাগ হয়ে গেলেন! বাধ্য হয়ে মাঝখানে বসতে হল বুফনকে! উয়েফার বর্ষসেরা পুরষ্কার আর চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমের ‘ড্র’ অনুষ্ঠানের দৃশ্য এটি।

লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদোর সম্পর্ক ‘খুব খারাপ’, এমন কথা কখনও শোনা যায়নি। তবে সম্পর্ক যে ‘খুব গভীর’ সেটাও শোনা যায়নি। সব সময় দুই মহাতারকা দূরত্ব বজায় রেখে চলেন। বৃহস্পতিবার রাতেও মোনাকোতে তার ব্যতিক্রম হল না।

এদিন শুরুতে বর্ষসেরা গোলরক্ষক হিসেবে বুফনের নাম ঘোষণা করা হয়। এরপর ‘ড্র’য়ের মাঝে মাঝে বর্ষসেরাদের নাম ঘোষণা চলে। সেরা ফরোয়ার্ডের পুরস্কার নিয়ে রোনালদো নিজের আসনে চলে যান। একটু পর উপস্থাপিকা মেসির কাছে যান। স্প্যানিশ ভাষায় কিছু একটা জানতে চান। মেসির কথা শুনে বুফনকে হাসতে দেখা গেলেও রোনালদো ছিলেন নির্লিপ্ত!

Banglabid

আবার রোনালদোর কথায় বুফন মাথা নেড়ে সায় দিলেও মেসি ঠায় মঞ্চের দিকে তাকিয়ে ছিলেন। ব্যাপারটা এমন- বুফন ও রোনালদো যখন হাসছেন, মেসি তখন আনমনা। আবার মেসি ও বুফন যখন হাসছেন, তখন অন্যদিকে তাকিয়ে রোনালদো। পুরোটা সময়ই এই দৃশ্য চোখে পড়েছে!

মেসির জন্য অনুষ্ঠানটা মোটেও সুখকর হয়নি। সেরা ফরোয়ার্ড, সেরা খেলোয়াড় দুটো পুরস্কারই তিনি রোনালদোকে পেতে দেখেছেন। রোনালদো মঞ্চে উঠে খুব একটা উল্লাস করেননি। জাতীয় দলের সতীর্থদের বেশি কৃতিত্ব দিয়েছেন। অকপটে স্বীকার করেছেন, তারা না থাকলে এই মঞ্চে তিনি উঠতে পারতেন না। আর রিয়ালের হয়ে খেলতে পারাকে বলেছেন বিশেষ কিছু। ট্রফির দিকে তাকাতে তাকাতে নিজেকে ‘সৌভাগ্যবান’ও বলে গেছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেসিরোনালদো
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT