চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিমের কাছে সেঞ্চুরির আশা টি-টুয়েন্টি অধিনায়কের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৫ অপরাহ্ণ ০৮, মার্চ ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়ানডে সিরিজের শেষ দুটি ম্যাচে সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল। সামনে এবার টি-টুয়েন্টি সিরিজ। জিম্বাবুয়ের বিপক্ষে ছোট সংস্করণেও বাঁহাতি ওপেনারের কাছে একটি শতক আশা করছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

পাকিস্তান সফরে টি-টুয়েন্টি সিরিজে খুবই ধীরগতিতে রান তুলেছেন তামিম। তার স্ট্রাইকরেট মেটাতে পারছিল না প্রত্যাশার দাবি। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও রান তোলার গতি ছিল খুবই মন্থর। তামিমকে নিয়ে সমালোচনা তাতে আরও বাড়ে। ব্যাটিংয়ের ধরন নিয়ে ওঠে প্রশ্ন।

সিলেটে শেষ দুটি ম্যাচে তামিম দিয়েছেন সবকিছুর জবাব। স্ট্রাইকরেট ছাড়িয়েছে একশ। করেছেন টানা দুই সেঞ্চুরি। ফিরে পেয়েছেন ব্যাটিং ফর্ম। সেই ধারাবাহিকতায় তামিমের কাছে টি-টুয়েন্টিতেও সেঞ্চুরি আশা করছেন মাহমুদউল্লাহ।

অধিনায়কের বিশ্বাস, তামিম নিজের মতো করে খেললেই দুম্যাচের সিরিজে পেতে পারেন একটি সেঞ্চুরি। সিরিজের প্রথম টি-টুয়েন্টি সোমবার সন্ধ্যায়। রোববার দুপুরে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তামিম প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক জানান এমন প্রত্যাশার কথা।

‘তামিমের ব্যাপারটা, হয়ত ওর স্ট্রাইকরেট নিয়ে কথা বলা হয়েছে। ও যদি ওর মতো ব্যাটিং করতে পারে, আমার মনে হয় এই সিরিজে একটা সেঞ্চুরি করতে পারবে। আমি এই ইস্যু (স্ট্রাইকরেট) নিয়ে খুব একটা চিন্তিত না।’

‘কারণ তামিম খু্‌বই ভালো ছন্দে ব্যাটিং করছে। টি-টুয়েন্টি সংস্করণে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রাহক। তাকে বিশেষ কিছু বলাও হয়নি ও কীভাবে ব্যাটিং করবে। পিচ মূল্যায়ন করে ও যেভাবে ব্যাটিং করবে, দ্যাট উইল বি গুড এনাফ।’

Reneta

টি-টুয়েন্টি সংস্করণে বাংলাদেশের প্রথম ও একমাত্র সেঞ্চুরিয়ান তামিমই। বাঁহাতি ওপেনার ভারতের ধর্মশালায় ২০১৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে খেলেছিলেন ৬৩ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংস। তিন সংস্করণ মিলে তার সেঞ্চুরি সংখ্যা ২৩।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমবিমানের টিকেটরিয়াদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

৩০তম জন্মদিনে ৩০০ গাছ লাগালেন অভিনেত্রী চমক

জুলাই ১০, ২০২৬

ব্রাজিল ফুটবলে না পারলেও, চুমুতে বিশ্বরেকর্ড

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

উৎসবের (ইউটিএসএসওবি) নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু

জুলাই ১০, ২০২৬

পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT