চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিমদের হারিয়ে আসর জমিয়ে তুলল মাহমুদউল্লাহরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৩ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

হেরে গেলেই বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে। এমন ম্যাচে রুবেল হোসেনের দুর্দান্ত বোলিংয়ে লক্ষ্যটা রাখা গিয়েছিল নাগালেই। কিন্তু ব্যাটিংয়ে নেমে শুরুতেই দুর্দশা। ৮ রানে ২ উইকেট। সাজঘরে নাঈম শেখ ও লিটন দাস।

কঠিন অবস্থা থেকে দলকে টেনে নেন ইমরুল কায়েস, মাহমুদুল হাসান জয় ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। শেষপর্যন্ত তামিম ইকবাল একাদশকে সহজেই হারিয়েছে তারা। ২২২ রানের লক্ষ্য ছুঁয়েছে ৬ উইকেট খুইয়ে ৫ বল হাতে রেখে।

তামিম একাদশ: ২২১/৮ (৫০ ওভার), মাহমুদউল্লাহ একাদশ: ২২২/৬ (৪৯.১ ওভার)
ফল: মাহমুদউল্লাহ একাদশ ৪ উইকেটে জয়ী।

দারুণ জয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রাখল মাহমুদউল্লাহ একাদশ। বুধবার তিন দলের টুর্নামেন্টের শেষ লিগ ম্যাচে নাজমুল হোসেন শান্ত একাদশের কাছে তামিমরা হারলে মাহমুদউল্লাহ একাদশের ফাইনাল নিশ্চিত হয়ে যাবে। শুক্রবার টুর্নামেন্টের ফাইনাল।

তিন ম্যাচে দুই জয়ে ফাইনালের পথে এক পা বাড়িয়ে রেখেছে শান্ত একাদশ। তিন ম্যাচে এক জয় তামিমদের। চার ম্যাচের দুটিতে জিতেছে মাহমুদউল্লাহরা।

সব দলেরই জয় ও পয়েন্ট সমান হলে বিবেচনায় আসবে রানরেট। যেখানে সবার শীর্ষে রয়েছে শান্ত একাদশ।

Reneta

সোমবার মিরপুরে লো-স্কোরিং ম্যাচে শুরুর বিপর্যয় থেকে দলকে টেনে তোলেন ইমরুল। ৫৫ বলে ৪৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন বাঁহাতি ওপেনার। ১ রানের জন্য ফিফটি পাননি।

যুব বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করা মাহমুদুলের সঙ্গে ইমরুলের জুটিতে আসে ৮৪ রান। পরে মাহমুদউল্লাহর সঙ্গে মাহমুদুলের জুটিও জমে ওঠে। ৫৮ রান করে মাহমুদুল সাজঘরে ফেরার আগে জুটিতে আসে ৫৬ রান।

সেখান থেকে নুরুল হাসান সোহানকে নিয়ে জয়ের পথে এগিয়ে যান অধিনায়ক। খেলা শেষ করে ছাড়তে পারেননি ২২ গজ। জয় থেকে যখন ৯ রান দূরে আউট হন মাহমুদউল্লাহ। খেলেন ৬৭ রানের ইনিংস। ২৬ রানে অপরাজিত থাকেন সোহান।

তামিম একাদশের বোলার সাইফউদ্দিন নেন ৩ উইকেট। একটি করে উইকেট নেন মোস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ ও তাইজুল ইসলাম।

আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে তামিমদের শুরুটা হয় খুব বাজে। ১৭ রানে তারা হারায় ৪ উইকেট। দলের কঠিন সময়ে হাল ধরেন ইয়াসির আলি রাব্বি ও মাহিদুল ইসলাম অঙ্কন। পঞ্চম উইকেট জুটিতে ১১১ রান যোগ করে দলকে নিয়ে যান দুইশর পথে।

শেষদিকে মোসাদ্দেক হোসেন সৈকত ও সাইফউদ্দিনের ক্যামিও ইনিংসে ২২১ রানের লড়াকু পুঁজি পায় তামিমের দল। ইয়াসির ৬২, মাহিদুল ৫৭, মোসাদ্দেক ৪০ ও সাইফউদ্দিন করেন ৩৮ রান।

রুবেল ১০ ওভারে ৩৪ রানে নেন ৪ উইকেট। মেডেন ওভার পান তিনটি। স্লগ ওভারে ইবাদত হোসেন নেন ২ উইকেট। আবু হায়দার রনি নিয়েছেন একটি উইকেট।

রুবেল ম্যাচ সেরা ও সেরা বোলারের পুরস্কার পেয়েছেন। সেরা ফিল্ডার লিটন দাস ও সেরা ব্যাটসম্যান হয়েছে মাহমুদুল হাসান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমবিসিবিমহমুদউল্লাহলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

শরিফুল-তানজিদে জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ

জুলাই ১১, ২০২৬

‘বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করছেন প্রধানমন্ত্রী, দিচ্ছেন নির্দেশনা’

জুলাই ১১, ২০২৬

আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণঅভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা

জুলাই ১১, ২০২৬

কার মাথায় উঠলো ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর মুকুট?

জুলাই ১১, ২০২৬

বিশ্বকাপ থেকে ফিরে মৃত্যু সাউথ আফ্রিকার ২৫ বর্ষী মিডফিল্ডারের, শোক ফুটবলবিশ্বে

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT