অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারের আসরে জুনিয়র টাইগারদের নেতৃত্ব দেবেন আজিজুল হাকিম তামিম। ২৯ নভেম্বর শুরু হবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের একাদশ আসর। সংযুক্ত আরব আমিরাতের আয়োজনের এই আসর শেষ হবে ৮ ডিসেম্বর।
দুবাইয়ে উদ্বোধনী ম্যাচেই আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। টাইগারদের গ্রুপে আরও রয়েছে শ্রীলঙ্কা ও নেপাল। অন্য গ্রুপের চার দল হলো-ভারত, পাকিস্তান, জাপান ও স্বাগতিক আমিরাত।
মূল পর্বের খেলা শুরুর আগে ভারতের বিপক্ষে একটি ওয়ার্মআপ ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ২৬ নভেম্বর।
জুনিয়রদের এশিয়া কাপের গত আসরের ফাইনালে আরব আমিরাতকে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবার টাইগার যুবাদের শিরোপা ধরে রাখার লড়াই।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশ স্কোয়াড: জাওয়াদ আববার (সহ অধিনায়ক), রিফাত বেগ, আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), সামিউন বাসির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হাসান ইমন, রাফিউজ্জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল, মারুফ মৃধা, শিহাব জেমস, আশরাফুজ্জামান, সাদ ইসলাম রাজিন।






