চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিম ইকবালের সঙ্গে বিজ্ঞাপনে চিত্রনায়িকা আইরিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৯ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

জাতীয় দলের ক্রিকেটার, বা-হাতি ওপেনার তামিম ইকবাল নতুন বিজ্ঞাপনে কাজ করলেন। এ বিজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই রান মেশিনের সঙ্গে জুটি বাঁধলেন চিত্রনায়িকা আইরিন। 

তামিম ইকবাল ও আইরিন জুটির এ বিজ্ঞাপনটি একটি ট্রাভেল এজেন্সির, নাম হালট্রিপ ডট কম। নির্মাণ করেছেন চলচ্চিত্রের সুপরিচিত নির্মাতা অনন্য মামুন।

নির্মাতা মামুন জানান, বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিজ্ঞাপনটি চিত্রায়ন হয়েছে রাজধানীর গুলশানে। শুক্রবার ফটোশুট চলছে এফডিসিতে। শিগগির প্রচারে আসবে। একটি গল্পনির্ভর বিজ্ঞাপন এটি।

যশোর নওয়াপাড়ার মেয়ে আইরিন সুলতানার ক্যারিয়ার শুরু মডেলিং দিয়ে। এরপর দেশের বড়বড় ফ্যাশন হাউজের মডেল হিসেবে কাজ করেছেন। অনেকগুলো জনপ্রিয় বিজ্ঞাপনচিত্রেও দেখা গেছে তাকে। এরপর আইরিন চলচ্চিত্রে পা মাড়ান।

তামিম ইকবালের সঙ্গে বিজ্ঞাপনে কাজ করা প্রসঙ্গে আইরিন চ্যানেল আই অনলাইনকে বলেন, আগেও বিজ্ঞাপনে কাজ করেছি কিন্তু এবারই প্রথমবার ক্রিকেটার তামিম ইকবালের সাথে কাজ করলাম। চমৎকার অভিজ্ঞতা। তামিম ভাই খুব মিশুক মানুষ।

Reneta

নির্মাতা অনন্য মামুনের সঙ্গে আইরিন সম্প্রতি চলচ্চিত্র ও ওয়েব সিরিজে কাজ করেছেন। বললেন, সেজন্য অনন্য মামুনের পুরো টিমটা আমার খুব পরিচিত। হালট্রিপ ডট কমের বিজ্ঞাপনটি প্রচারের পর প্রতিষ্ঠানটির প্রসারে সহায়ক হবে মনে করি।

তামিম ইকবাল ও আইরিন ছাড়াও বিজ্ঞাপনটিতে আরও দেখা যাবে আনন্দ খালেদ, আনোয়ার, জেরিন, অনিকা, সাদিয়া ও লাকিকে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অনন্য মামুনআইরিন সুলতানাআনন্দ খালেদআনোয়ারজেরিনতামিম ইকবালবিজ্ঞাপনলিড বিনোদনসাদিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে এসেছে ‘পাপ কাহিনী ২’

এপ্রিল ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

শামীম ওসমানসহ ১২ আসামির ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের আদেশ ৫ মে

এপ্রিল ২৩, ২০২৬

ঝালমুড়ি খেলাম আমি, ঝাল লাগল তৃণমূলের: নরেন্দ্র মোদি

এপ্রিল ২৩, ২০২৬

পশ্চিমবঙ্গে ভোটের দিন উত্তেজনা, সংঘর্ষে আহত কয়েকজন

এপ্রিল ২৩, ২০২৬

সত্যিই ইরানের ৮ নারীর জীবন ঝুঁকিতে

এপ্রিল ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT