চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাপদাহে শিশু শিক্ষার্থীদের অতিষ্ঠ অবস্থা

জাকিয়া আক্তার জাকিয়া আক্তার
৫:২৮ অপরাহ্ণ ২৩, মে ২০১৭
পরিবেশ
A A

রাজধানীর নামি-দামি কিছু শিক্ষা প্রতিষ্ঠান শীতাতপ নিয়ন্ত্রিত হলেও দেশের বেশিরভাগ প্রতিষ্ঠানে এমন কোন ব্যবস্থা নেই। শ্রেণিকক্ষের দুই বা তিনটি ফ্যান তাদের সম্বল। তাই দেশ যখন তীব্র তাপপ্রবাহে পুড়ছে ঠিক সেসময় সারাদেশের এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অতিষ্ঠ সেই তাপদাহে। ফলে অতিরিক্ত গরম কিংবা এর ফলে অসুস্থ্য থাকার কারণে অনেক শিক্ষার্থী ঠিক মতো ক্লাস করতে পারছে না।

রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত বেসকারি একটি স্কুলে পড়া এক শিক্ষার্থী চ্যানেল আই অনলাইনকে বলেন, গত তিন-চার দিন ধরে প্রচণ্ড গরমে খুব কষ্ট করে ক্লাস করতে হচ্ছে। বড় শ্রেণিকক্ষে মাত্র চারটি ফ্যান থাকায় বাতাস শরীরে অবধি পৌঁছায় না। তাছাড়া লোডশেডিং থাকায় শরীরে ঘাম নিয়ে ঘেমে ক্লাস করতে হয়।

প্রতিদিন মেয়েকে নিয়ে স্কুলে আসা-যাওয়া করা অভিভাবক রুমানা আক্তার বলেন, এই গরমে মেয়েকে নিয়ে আসা-যাওয়া করতে বেশ কষ্ট করতে হয়। ডে শিফটে স্কুল হওয়ার কারণে প্রচণ্ড রোদে বের হতে হয়। তাছাড়া রাস্তার যানজট তো নিত্য সমস্যা। তাই স্কুল কর্তৃপক্ষ যদি শীতকালীন সময়সূচির মত গ্রীষ্মকালীন সময়সূচি পরিবর্তন করেন তাহলে শিক্ষার্থী ও অভিভাবকের জন্য বেশ ভালো হতো।

কলেজ শিক্ষক শারমিন নাহার চ্যানেল আই অনলাইনকে বলেন, গরমে শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কমে গেছে। কেউ অসুস্থ কেউ আবার গরমের কারণে ক্লাসে অনুপস্থিত রয়েছে। আমরা যেহেতেু চাকরি করি সেহেতু যতই গরম থাকুক না কেন কলেজে আসতে হয়।

ঢাকার মতো গ্রামের শিক্ষর্থীদের জীবনও গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে। চাঁপাইনবাবগঞ্জের জমিনপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অাশরাফুল আলম চ্যানেল আই অনলাইনকে বলেন, গরমে খুব কষ্ট করে শিক্ষার্থীরা ক্লাস করছে। ক্লাসে ফ্যানের ব্যবস্থা থাকলেও লোডশেডিং থাকার কারণে বেশির ভাগ সময় ফ্যান ছাড়াই পাঠদান করতে হচ্ছে। এর ফলে গরমে অতিষ্ট হয়ে ক্লাসের পড়ায় মনোযোগ দিতে পারছে না অধিকাংশ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের পানির চাহিদা মেটাতে স্কুল কর্তৃপক্ষকে খুব হিমশিম খেতে হয় বলেও তিনি জানান। তিনি বলেন,  এলাকায় বেশিরভাগ আয়রন ও আর্সেনিকযুক্ত পানি হওয়ার কারণেদূর থেকে নিরাপদ পানি এনে শিক্ষার্থীদের দেয়া হচ্ছে।

Reneta

মঙ্গলবার দেশের সব থেকে বেশি তাপমাত্রার রেকর্ড করা হয়েছে যশোর ও চুয়াডাঙ্গা জেলায়। ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেললিয়াস।

সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে ২২ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গরম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

নায়াগ্রা ফলসের মেরিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে সরানো হলো ৭টি তিমি

আগস্ট ৫, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

আকাশে মেঘের আনাগোনা, সামনে টানা বৃষ্টির সম্ভাবনা

আগস্ট ৫, ২০২৬

ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা কেন বাতিল করল যুক্তরাষ্ট্র?

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৫ আগষ্ট ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT