চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তানজানিয়ায় বাদাম সংকটের অভিযোগে দুই মন্ত্রীকে বহিষ্কার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৭ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A

তানজানিয়ায় চলমান বাদাম সংকটের জেরে দেশটির কৃষিমন্ত্রী এবং বাণিজ্যমন্ত্রীকে বহিষ্কার করেছেন প্রেসিডেন্ট জন মাগুফুলি।

একইসঙ্গে কৃষকদের থেকে ন্যায্য মূল্যে বাদাম না কিনলে প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েন করার ঘোষণা দিয়েছেন তিনি।

তানজানিয়ার প্রধান রপ্তানি দ্রব্য কাজুবাদাম। বাদাম থেকেই সর্বাধিক পরিমাণে বৈদেশিক মুদ্রা আয় হয় দেশটির। তাই এ সংকট মোকাবেলায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত তিনি।

Banglabid

জানা যায়, দেশটির ব্যবসায়ীরা যে দামে কৃষকদের থেকে কাজুবাদাম কিনতে চাচ্ছে, তা ন্যায্য মূল্যের চেয়ে অনেক কম। তাই সরকার একটি মূল্যও নির্ধারণ করে দিয়েছে এবং এই দামেই বাদাম কেনার নির্দেশনা দিয়েছে।

সোমবারের মধ্যে বাদাম বিক্রি না হলে সরকার সেনাবাহিনীর ট্রাক পাঠিয়ে সকল খাদ্যশস্য নিয়ে নেবে।

দেশটির কৃষকরা প্রায় সপ্তাহখানেক থেকে অভিযোগ করে আসছে ব্যবসায়ীরা ন্যায্য মূল্যের চেয়ে খুব অল্প দামে তাদের ক্ষেতের বাদাম বিক্রি করতে বাধ্য করছেন। ফলে তারা ব্যাপক আর্থিক ক্ষতির মুখোমুখি হতে যাচ্ছেন।

Reneta

এর পরিপ্রেক্ষিতে শনিবার প্রেসিডেন্ট ব্যবসায়ীদের প্রতি কেজি বাদাম ১.৩ ডলার ( ১০৪ টাকা) দরে কেনার নির্দেশ দেন।

প্রেসিডেন্ট বলেন, তিনি ন্যায্য মূল্য নিশ্চিত করে হাজার হাজার কৃষককে বাঁচাতে চান। সেই সাথে দেশটির বৈদেশিক আয়ও বৃদ্ধি করতে চান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তানজানিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT