চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাদের কাজ ছিল জিহাদ ও হিজরতের জন্য সদস্য তৈরি করা: র‌্যাব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৯ অপরাহ্ণ ২৬, জুলাই ২০১৭
অপরাধ
A A

রাজধানীর আফতাবনগর থেকে গ্রেফতার হওয়া জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ-জেএমবি’র ৩ জঙ্গি সারোয়ার-তামিম গ্রুপের পক্ষে কর্মী ও অর্থ সংগ্রহের পাশাপাশি নতুন সদস্যদের জিহাদে উদ্বুদ্ধ করা এবং হিজরতের জন্য প্রস্তুতির পর্বগুলো সম্পন্ন করার দায়িত্বে নিয়োজিত ছিল বলে র‌্যাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

এছাড়া আগে গ্রেফতার হওয়া ইমাম মেহেদী নামের একজন কথিত বড় ভাইয়ের তত্ত্বাবধানে সারোয়ার-তামিম গ্রুপ পুনর্গঠনের কাজেও নিয়োজিত ছিল তারা।

মঙ্গলবার দিবাগত গভীর রাতে রাজধানীর আফতাবনগর থেকে গোপন বৈঠক করার সময় মুশফিকুল হক (২৪), বিপ্লব হোসেন কামাল (২৬), মামুনুর রশিদকে (২৬) আটক করে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে জিহাদি বই, ল্যাপটপ ও ট্যাব জব্দ করা হয়।

বুধবার কাওরান বাজার র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেনেন্ট কর্ণেল তুহিন মোহাম্মদ মাসুদ।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে ওই তিন জঙ্গি জানায় “বড় ভাই ইমাম মেহেদীর তত্ত্বাবধায়নে সংগঠনকে পুনর্গঠনের জন্য কাজ করছিল। নতুন কর্মী সংগ্রহের পর জঙ্গিবাদে উদ্বুদ্ধ করতে ও তাদেরকে হিজরতের জন্য প্রস্তুতি মূলক কাজের দায়িত্বে ছিল তারা”।

র‌্যাব-৩ এর এ অধিনায়ক আরো বলেন, তারা তিনজনই আরবি ভাষা ও প্রযুক্তিতে দক্ষ হওয়ায় জঙ্গিবাদের বিভিন্ন আরবি অার্টিকেলের অনুবাদ করে পিডিএফ ফাইলের মাধ্যমে ইন্টারনেট এবং বিভিন্নভাবে সংগঠনে সদস্যদের কাছে সরবরাহ করতো। এছাড়াও সংশ্লিষ্ট ভিডিও ও বই সরবরাহের কাজ করতো তারা।

Reneta

তাদের জিজ্ঞাসাবাদে সারোয়ার-তামিম গ্রুপের ইমাম মেহেদী, তাওহিদ, সাজিদ হাসান তৌহিদসহ আরও বেশ কয়েকজনের নাম পাওয়া গেছে। গাজীপুরের জঙ্গি অভিযানে নিহত অপুসহ এরা সবাই ঢাকার ফার্মগেটের একটি বাসায় নিয়মিত জঙ্গিবাদ নিয়ে গোপন বৈঠক করতো।

আটক তিন আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেএমবিনিউ জেএমবি
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬

অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ১২, ২০২৬

টানা বৃষ্টিতে ভোগান্তিতে নগরবাসী

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT