চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাইজুলের লজ্জার রেকর্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৬ অপরাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

ম্যাচের চতুর্থদিন পর্যন্ত সম্ভাবনা জাগিয়েও ডাবল সেঞ্চুরি পাননি দুজন ব্যাটসম্যান। তবে একজন বোলার দ্বিশতক ছুঁয়ে ফেলেছেন। বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম রান দেয়ার ডাবল ছুঁয়ে লজ্জার রেকর্ডে নাম লিখিয়েছেন।

তাইজুলের এমন রেকর্ডের দিনে ৭ উইকেটে ৭০৫ রান নিয়ে চা বিরতিতে গেলে শ্রীলঙ্কা। তাদের লিড পৌঁছে গেছে ১৯২ রানে।

শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে ডাবল হয় তাইজুলের। তার করা ৬৪তম ওভারে একটি রান নিয়ে রেকর্ডে ঢুকিয়ে দিয়েছেন দিলরুয়ান পেরেরা। তাতে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে এক ইনিংসে দুইশ রান খরচের প্রথম নামটি এখন বাঁহাতি স্পিনার তাইজুলের।

ইনিংসজুড়ে দারুণ বোলিং করে অনেক সুযোগ সৃষ্টি করা এ স্পিনার ম্যাচের প্রেক্ষাপটের কারণেই ঢুকে গেলেন না চাওয়া এমন রেকর্ডে! শেষপর্যন্ত যেটি থেমেছে ৬৭.৩ ওভারে ২১৯ রান খরচায়। অবশ্য ইনিংসে ৪টি উইকেটও পেয়েছেন তিনি।

টাইগারদের হয়ে এক ইনিংসে সবচেয়ে বেশি রান খরচের আগের রেকর্ডটি ছিল যৌথ মালিকানায়, মোহাম্মদ রফিক ও সোহাগ গাজীর। রফিক ২০০৭ সালে ভারতের বিপক্ষে মিরপুর টেস্টে ১৮১ রান খরচ করেছিলেন ৪৮ ওভার হাত ঘুরিয়ে। আর গাজী ২০১৪ সালে এই জহুর আহমেদেই শ্রীলঙ্কার বিপক্ষে সমান রান বিলিয়েছিলেন ৪৫ ওভার বল করে।

মূর্তিকারিগর

Reneta

তাইজুলের আগের সর্বোচ্চ খরচের খাতা ছিল ২০১৫ সালে। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ১৭৯ রান দিয়েছিলেন ৫১ ওভারে। সবশেষ সাউথ আফ্রিকা সফরে পচেফস্ট্রম টেস্টে মেহেদী হাসান মিরাজ ৫৬ ওভার বল করে ১৭৮ দিয়েছিলেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪৬ ওভারে ১৭০ রান দিয়ে নিজের সেই রেকর্ডের খুব কাছে আছেন মিরাজ।

তাইজুলের অবশ্য রান খরচের বিশ্বরেকর্ড হয়নি। সেটি অস্ট্রেলিয়ার চাক ফ্লিটউড-স্মিথের দখলে আছে। ১৯৩৮ অ্যাশেজের ওভালে দুই রানের জন্য ট্রিপল সেঞ্চুরি হয়নি তার, ২৯৮ রান দিয়েছিলেন ৮৭ ওভার হাত ঘুরিয়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাইজুল
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬

অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ১২, ২০২৬

টানা বৃষ্টিতে ভোগান্তিতে নগরবাসী

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT