চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তবীবের গানের সঙ্গে মূকাভিনয়ে ধর্ষণের প্রতিবাদ

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
২:৫৫ অপরাহ্ণ ০৪, অক্টোবর ২০২০
শিল্প সাহিত্য
A A

সমাজে ‘ধর্ষণ’ নতুন কোনো ঘটনা নয়। সাম্প্রতিক সময়ে তা আরও বেশি দুর্ধর্ষ হয়ে এসেছে। ধর্ষণের বিরুদ্ধে কম-বেশি সকলেই প্রতিবাদী। তবে এবার একটু ভিন্ন উপায়ে আসলো প্রতিবাদ।

র‌্যাম্প গানের ছন্দে মূকাভিনয়ে ফুটে উঠলো ধর্ষণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। একঝাঁক মূকাভিনয় শিল্পী দেশের ধর্ষণচিত্র ও তার উপযুক্ত বিচারহীনতার চিত্র ফুটিয়ে তুলেছেন সুনিপুণভাবে।

সময়ের জনপ্রিয় তরুণ র‌্যাম্প শিল্পী ও গীতিকার মাহমুদ হাসান তবীবের রচনা ও কণ্ঠে- `তুই ধর্ষক, তুই ভিন্নজাত/ তোর ফাঁসি লিখে তোর বীর্যপাত’ এই গানে মীর লোকমানের শিল্প নির্দেশনায় অভিনয় করেছেন মৌসুমী মৌ, শাহরিয়ার শাওন, হাফিজুর রহমান, এমরান হোসেন, প্রশুন পারভেজ, আরিফ খান আবির ও রাইসা এবং মীর লোকমান।

সংগীত-এলএমজি বিটস, প্রডাকশন ব্লাকবোর্ড ও প্রযোজনায় তবীর মাহমুদ, পরিচালনায় ছিলেন রায়হানউদ্দিন, সিনেমাটোগ্রাফার হিসেবে ছিলেন আকাশ হক, ক্রিয়েটিভ ডিরেক্টর- রিয়াজ বিন ওয়াহহাব। মাইম থিম-মীর লোকমান ও শাহরিয়ার শাওন। লাইটিংয়ে ছিলেন মাহবুব আলম।

নিজেদের পরিবেশনা নিয়ে তবীব মাহমুদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র এবং শিল্পী হিসেবে ধর্ষণের বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিবাদ জানানো আমার কর্তব্য। আমার সাথে এখানে অংশগ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম একশন। পুরো টিমের পারস্পরিক সহযোগিতা ও অংশগ্রহণে এই কাজটি সম্পন্ন হয়েছে। ক্যামেরার পিছনের মানুষগুলোর শ্রম ও ঘামের উপর এই কাজটি দাঁড়িয়ে আছে। ধর্ষণের মত বিকট দুর্গন্ধ যাতে আমাদের সমাজে ছড়াতে না পারে এ দিকে আমাদের তীক্ষ্ণ দৃষ্টি রাখা উচিৎ বলে আমরা মনে করি।

মীর লোকমান জানান, ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের মূকাভিনয় শিল্পীরা বরাবরই যে কোন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার; তবীব মাহমুদও তা-ই। নারী-শিশু ধর্ষণের ব্যাপারটি রীতিমতো মহামারী আকার ধারণ করেছে ইদানীং। একটি শক্ত বিচারের উদাহরণ সামনে থাকলে চিত্র ভিন্নও হতে পারতো। নির্বাক ভাষায় আমরা এসবই বলতে চেয়েছি এই সৃজন কর্মের মধ্যদিয়ে।

Reneta

#গানের ভিডিও লিংক:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধর্ষণমূকাভিনয়র‍্যাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠানোর নির্দেশ

জুন ১৮, ২০২৬

গাইবান্ধায় ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই নিহত

জুন ১৮, ২০২৬

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী স্পেন

জুন ১৮, ২০২৬

বাংলাদেশ ব্যাংক রিজার্ভ চুরি: আতিউর রহমানসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠান অভিযুক্ত

জুন ১৮, ২০২৬

মহাখালীতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT