গাইবান্ধার গোবিন্দগঞ্জে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ধরাল অস্ত্রের আঘাতে বড় ভাই শাকিব শাহরিয়ার( ২২) নিহত হয়েছে।
নিহত শাকিব শাহরিয়ার পৌর এলাকার মাগুরা কেশবপুরের এরশাদুল হক লিটনের বড় ছেলে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন গত বুধবার দিবগত রাত সাড়ে তিনটার দিকে মোটরসাইকেল চালানো সহ পারিবারিক বিষয়ে নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে ছোট ভাই রাকিব বড়ভাই সাকিবকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে বড় ভাই শাকিব শাহরিয়ার গুরুতর জখম হয়।
তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ মেডিকলে কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন।
এমন অবস্থায় সাকিবকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।







