চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তনুর দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন সিআইডিকে হস্তান্তর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫২ পূর্বাহ্ণ ১২, জুন ২০১৬
বাংলাদেশ
A A

অবশেষে কবর থেকে মরদেহ উত্তোলনের আড়াই মাস পর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদন সিআইডিকে প্রদান করেছে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ। রোববার সকাল ১১টায় প্রতিবেদনটি আলোচিত এই মামলার তদন্তকারী সংস্থা সিআইডির কাছে হস্তান্তর করা হয়।

তনুর ময়নাতদন্তের জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান ডা. কামদা প্রসাদ সাহা এ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রথম ময়নাতদন্তে চিকিৎসকরা তনুর দেহে ধর্ষণের আলামত না পেলেও সংগৃহীত আলামতের ডিএনএ পরীক্ষা করে পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) জানায়, খুন হওয়ার আগে ধর্ষিত হয়েছিলেন তনু। পরীক্ষায় অন্তত ৩ ব্যক্তির বীর্যের উপস্থিতি পাওয়া যায়।

সিআইডি তনুর ডিএনএ প্রতিবেদনের মূল কপি পাঠায় কুমিল্লার আদালতে। তাদের পক্ষ থেকে চিঠি দিয়ে জানানো হয়, আদালত এ বিষয়ে সিদ্ধান্ত দিলে প্রতিবেদন সরবরাহ করা হবে।

এর পর আদালতের নির্দেশে গত ৩০ মার্চ কবর থেকে তনুর মরদেহ উত্তোলন করে দ্বিতীয় দফা ময়নাতদন্ত করা হয়। দেড় মাস পার হয়ে গেলেও এতদিন দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন দেয়নি ময়না তদন্তকারী দল।

এর কারণ হিসেবে কামদা প্রসাদ সাহা বলেন, সিআইডির ডিএনএ রিপোর্টটি হাতে পেলে বোর্ডের পক্ষে তনু ধর্ষিত হয়েছেন কিনা, এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। এজন্যই ময়নাতদন্তকারী বোর্ড দ্বিতীয় ময়নাতদন্ত রিপোর্ট প্রতিবেদন প্রস্তুত করা জন্য কিছু সময় চেয়েছে। সিআইডি তনুর ডিএনএ প্রতিবেদন সরবরাহ করতে গড়িমসি করছে বলেও ওই সময় দাবি করেন ময়নাতদন্ত দলের প্রধান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তনু হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬

গোলহীন প্রথমার্ধে শুধু উত্তেজনাই ছড়াল

জুলাই ১৬, ২০২৬

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT